এক্সপ্লোর

Bomb Recovered: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বোমা ! পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে বজায় বোমা উদ্ধারের ধারা

চাকদা ও জয়নগরের বেলেদুর্গানগরের পর এবার কৃষ্ণনগরের কোতোয়ালি (Kotowali) ও টিটাগড় (Titahgarh)। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার হল বোমা।

প্রদ্যোৎ সরকার ও সমীরণ পাল, কোতোয়ালি, উত্তর ২৪ পরগনার: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার বোমা। নদিয়ার (Nadia) কৃষ্ণনগরের কোতোয়ালিতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ২ ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে পরিত্যক্ত জায়গা থেকে মিলেছে ৫টি কৌটো বোমা। দুটি ঘটনারই তদন্তে পুলিশ। 

চাকদা ও জয়নগরের বেলেদুর্গানগরের পর এবার কৃষ্ণনগরের কোতোয়ালি (Kotowali) ও টিটাগড় (Titahgarh)। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার হল বোমা। কোতোয়ালির আনন্দবাস এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সোমবার সকালে উদ্ধার হয় ২ ব্যাগ ভর্তি তাজা বোমা। 

এলাকার ৩৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে বোমা ভর্তি ব্যাগগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব ডিজপোজাল স্কোয়াড ।  

অঙ্গনওয়াড়ি কর্মী রিনা দের কথায়, এখানে সকালে সাতটার সময় সকুল খুলেছে শুভা, শুভা হচ্ছে হেলপার, বলছে বোমা পাওয়া গেছে । আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি ভালুকায়। এসে দেখি পুলিশ রয়েছে। গিয়ে দেখি ব্যাগের মধ্যে বোমা রয়েছে । গত ৭ এপ্রিল কোতোয়ালির আনন্দবাস গ্রামেই বোমার আঘাতে জখম হন ২ ব্যক্তি । এই ঘটনার এক মাস পর এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উদ্ধার হল বোমা । 

অন্যদিকে, টিটাগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জগৎবল্লভভাই রোডের একটি পরিত্যক্ত জায়গা থেকে গতকাল ৫টি কৌটো বোমা উদ্ধার করে খড়দা থানার পুলিশ। ঘটনায় মহম্মদ জুনের নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে জেরা করে কারা বোমা রেখেছিল খোঁজ নিচ্ছে পুলিশ । ওই এলাকায় অস্থায়ী ২ হোমগার্ডের বাড়ি। পুলিশ সূত্রের খবর, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

টিটাগড় পুরসভা প্রধান কমলেশ সাউ বলছেন, আমি খড়দা থানার আইসিকে বলেছি যে বম্ব ডিজপোজাল স্কোয়াড ঘুরে দেখেছে। ওরা এখন আর পারছে না, তাই বোমা লুকিয়ে রাখছে। যাতে কোনও বাচ্চাদের অসুবিধা না হয় আমি বলেছি যারা এর পিছনে আছে তাদের ভিতরে ঢোকান। যা ব্যবস্থা নেওয়ার নিন।

গত বছরের ৮ ডিসেম্বর টিটাগড়ে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হয় ২ স্কুলছাত্র। তার রেশ কাটতেই ফের টিটাগড়ে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল বোমা।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?
Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget