এক্সপ্লোর

Hanskhali : হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

Hanskhali Incident : দিন দুয়েক আগেই হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছিল সিবিআই ও কেন্দ্রীয় ফরেন্সিক দল

হাঁসখালি : হাঁসখালিকাণ্ডে (Hanskhali) মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালি-সহ তিনজনের ডিএনএ পরীক্ষার (DNA Test) জন্য নমুনা সংগ্রহ করল সিবিআই। সূত্রের খবর, নির্যাতিতার মা-বাবারও ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। হাঁসখালির ধর্ষণ-খুনের মামলায় পুলিশ যাঁদের বয়ান নিয়েছিল, এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। খবর সূত্রের।  

দিন দুয়েক আগেই হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছিল সিবিআই ও কেন্দ্রীয় ফরেন্সিক দল। বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছিল রক্তমাখা তোশক, ওষুধের শিশি, ফ্রিজে রাখা খাবারের নমুনা। এছাড়া, মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালির বাড়ির পিছন থেকে মদের বোতল ও মোবাইল ফোনের ভাঙা অংশ উদ্ধার করে কেন্দ্রীয় ফরেন্সিক দল। ব্রজর বাড়ি থেকে নেওয়া হয় আঙুলের ছাপ। 

হাঁসখালিকাণ্ডে ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে সিবিআই। এর আগে নির্যাতিতার বাড়ি থেকে তার নিত্যব্যবহার্য জিনিস সংগ্রহ করা হয়। মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া নমুনার সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখা হবে। তখনই জানা গিয়েছিল, ডিএনএ সংগ্রহ করা হবে মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালি-সহ ধৃত ২ জনেরও।

এদিকে হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের তদন্তে নেমে প্রথম কাউকে গ্রেফতার করেছে CBI। গতকাল রানাঘাট থেকে অভিযুক্ত রঞ্জিত মল্লিককে গ্রেফতার করেন গোয়েন্দারা। সূত্রের দাবি, হাঁসখালি গণধর্ষণ ও খুনের ঘটনায়, মূল অভিযুক্ত ব্রজ গ্রেফতার হওয়ার পর থেকেই সপরিবারে পলাতক ছিলেন অভিযুক্ত। শুক্রবার, ধৃতের বাড়িতে যান CBI ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। কিন্তু, বাড়ি তালা বন্ধ থাকায়, সিল করে দেন গোয়েন্দারা। এরপরই. শনিবার রানাঘাট থেকে রঞ্জিতকে গ্রেফতার করা হয়। নিয়ে আসা হয় কৃষ্ণনগরে CBI ক্যাম্পে। CBI সূত্রে খবর, ঘটনার দিন ব্রজর বাড়িতে পার্টিতে এই রঞ্জিতও উপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই নিয়ে, হাঁসখালিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩।

 

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget