এক্সপ্লোর

Nadia: শান্তিপুরে কুল গাছে ঢিল ছোড়া নিয়ে বচসা, আক্রান্ত ২ মহিলা সহ ৩

Santipur: একাধিকবার বারণ সত্ত্বেও কুল গাছে ঢিল ছোড়া নিয়ে বচসার জেরে নদিয়ার শান্তিপুরে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন দুই গৃহবধূ। এখনও অভিযুক্তদের মধ্যে কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

সুজিত মণ্ডল, শান্তিপুর: কুল গাছে ঢিল ছোড়া নিয়ে বচসার জেরে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন দুই গৃহবধূ ও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার পাঁচপোতা গ্রামে।

আক্রান্তদের অভিযোগ, ওই গ্রামের বাসিন্দা আকবর শেখ নামে এক ব্যক্তির বাড়ির কুল গাছে প্রতিদিনই প্রতিবেশী বেশ কয়েকজন বাড়ির বাইরে থেকে ঢিল ছোড়েন। বেশ কয়েকবার তাঁদের ছোড়া ঢিল ওই পরিবারের সদস্যদের গায়েও লাগে। এই নিয়ে একাধিকবার নিষেধও করা হয় ওই পরিবারের পক্ষ থেকে। কিন্তু তারপরেও গতকাল রাত আটটা নাগাদ ফের কয়েকজন কুল গাছে ঢিল ছোড়ে। এই নিয়ে প্রতিবাদ করলে, প্রতিবেশী বেশ কয়েকজন আকবর শেখের বাড়িতে চড়াও হন এবং তাঁদের পরিবারের সদস্যদের মারধর করেন। এর জেরে ওই পরিবারের দুই মহিলা ও এক ব্যক্তির মাথায় এবং হাতে চোট লাগে।

আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। রাতেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। এই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, শান্তিপুরে এবার গঙ্গাপাড়ে ফাটল-আতঙ্ক। সম্প্রতি ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট ও গবারচরা এলাকায় গঙ্গার পাড়ে ফাটল দেখা যায়। ভিটেমাটি হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক বেশ কয়েকবার এলাকা পরিদর্শন করে গেলেও কোনও সুরাহা হয়নি।

মঙ্গলবারও এলাকা পরিদর্শনে যান শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তাঁর দাবি, ‘শীতের সময় এ ধরনের ফাটল ধরে। সেচ দফতরকে বিষয়টি জানানো হয়েছে।’

বিজেপির কটাক্ষ, ‘সামনেই পুরসভা নির্বাচন। তার আগে বিধায়ক সহানুভূতি পাওয়ার জন্য বারবার করে আসছেন। আদৌ কোনও কাজের কাজ হচ্ছে না। বিধায়ক আসছেন আর গঙ্গার হাওয়া খেয়ে চলে যাচ্ছেন। অথচ চাইলেই তিনি সমাধান করে দিতে পারেন।’

রাজ্যের যে পুরসভাগুলিতে ভোট বাকি, সেই তালিকায় রয়েছে শান্তিপুরও। ২০১৫ সালের পুরভোটে এখানে ২৪ টি ওয়ার্ডের মধ্যে ২২টি আসনে জেতে তৃণমূল এবং একটি করে আসন পায় সিপিএম ও নির্দল। পরে নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেন।

এই পরিস্থিতিতে ভোটমুখী শান্তিপুরে বাসিন্দাদের অভিযোগকে হাতিয়ার করে, পুরভোটের আগে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget