এক্সপ্লোর

Nadia: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ মাসের শিশুর মৃত্যু

Covid19: বাংলায় ডেঙ্গির উদ্বেগের মধ্যেই বিপদ বাড়িয়েছে ম্যালেরিয়া। ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি। সেই উদ্বেগকেই দ্বিগুণ করেছে করোনা। এ যেন এক ডেঙ্গিতে রক্ষে নেই ম্যালেরিয়া-করোনা দোসর!

নদিয়া: রাজ্যে ফের করোনা (Corona) আক্রান্তর মৃত্যু। কল্যাণীর জেএনএম হাসপাতালে মৃত্যু ৭ মাসের শিশুর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনার উল্লেখ। ৩১ জুলাই মৃত্যু হয় শিশুটির। এর আগে বর্ধমান মেডিক্যালে ৩ জন করোনা আক্রান্তর মৃত্যু হয়। যাদের মৃত্যু হয়েছে, প্রত্যেকেরই কোমর্বিডিটি ছিল, দাবি স্বাস্থ্য ভবনের। 

ম্য়ালেরিয়া (Malaria), ডেঙ্গির (Dengue) বাড়বাড়ন্তের মধ্যেই ফের করোনার আতঙ্ক! এদিনই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College and Hospital) ৩ করোনা আক্রান্তের মৃত্য়ুর ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আতঙ্কের কোনও নেই। হঠাৎ করে এমন ঘটনা কেন ঘটল, পরীক্ষার কিটে কোনও সমস্যা ছিল কিনা - খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব।

ডেঙ্গির দাপট, ডেঙ্গির দোসর ম্যালেরিয়া, ফের করোনা-আতঙ্ক। বাংলায় ডেঙ্গির উদ্বেগের মধ্যেই বিপদ বাড়িয়েছে ম্যালেরিয়া। ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি। সেই উদ্বেগকেই দ্বিগুণ করেছে করোনা। এ যেন এক ডেঙ্গিতে রক্ষে নেই ম্যালেরিয়া-করোনা দোসর! নদিয়ায় ১ শিশু এবং তার পাশাপাশি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ করোনা আক্রান্তের মৃত্য়ু হয়েছে একই দিনে! বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ভাতারের বাসিন্দা বছর ৬০-এর এক বৃদ্ধ মারা যান। তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ ছিল।

অন্যদিকে, সোমবার সকালে মারা যান দেওয়ানদিঘি থানা এলাকার বাসিন্দা ৬১ বছরের এক বৃদ্ধ। তিনি কয়েকদিন আগে  বর্ধমান মেডিক্যালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর তাঁরও কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

এ দিকে, এদিন মারা যান, তয়াব শেখ (২৮) নামে এক যুবক। বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা ওই যুবকও করোনায় আক্রান্ত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সবারই কো-মর্বিডিটি ছিল। হঠাৎ করে এমন ঘটনা কেন ঘটল, পরীক্ষার কিটে কোনও সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এনিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। অন্যদিকে, জ্বর নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। জেলা প্রশাসন সূত্রে খবর, জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০৯ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। তার মধ্যে জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ২১ জন। জেলায় আক্রান্ত ১০৯ জনের মধ্যে ভাতারে ২৩ জন, জামালপুরে ১২, কাটোয়া-১ নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ৯জন। পরিস্থিতি মোকাবিলায় বর্ধমান মেডিক্যালে খোলা হয়েছে ২০ বেডের ডেঙ্গি ওয়ার্ড। হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন ডেঙ্গি রোগী। এই পরিস্থিতিতেই উদ্বেগ বাড়িয়েছে করোনা। 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget