CPIM Bookstall: ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
রবিবার ফুলিয়া রঞ্চমঞ্চের কাছে রাস্তার ধারে বুকস্টলে হামলা। স্টলের ভিতরে রাখা মনীষীদের ছবি, বই রাখার স্ট্যান্ড এবং কর্মীদের বসার বেঞ্চ ভাঙচুর

কলকাতা: এবার নদিয়ার ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন। রবিবার ফুলিয়া রঞ্চমঞ্চের কাছে রাস্তার ধারে বুকস্টলে হামলা। স্টলের ভিতরে রাখা মনীষীদের ছবি, বই রাখার স্ট্যান্ড এবং কর্মীদের বসার বেঞ্চ ভাঙচুর। ভাঙচুরের পর স্টলের ভিতরে থাকা মনীষীদের ছবি ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।
অন্যদিকে, কলকাতায় ফের সিপিএমের বইয়ের স্টল ভাঙচুর। গভীর রাতে হরিদেবপুরের সোদপুরে সিপিএমের স্টলে হামলা। স্টলে ব্যাপক ভাঙচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদারের। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের স্থানীয় সিপিএম নেতৃত্বের।
পুজোর মধ্যে যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম। সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির তরফ থেকে হাইকোর্ট মামলা দায়ের ।জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। আগামীকাল বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে মামলার শুনানি হবে। গত শনিবার সন্ধেয় যাদবপুরের বুক স্টল নিয়ে সিপিএমের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় পুলিশের। সেদিন পুরসভার গাড়ি এবং বুলডোজারও আনা হয়েছিল বুক স্টলে। স্টল ভাঙতে কেন বুলডোজার আনা হয়েছিল? প্রশ্ন তুলে মামলা দায়ের। এই মামলায় রাজ্য়কে আর্থিক জরিমানা করার আর্জি জানিয়েছে সিপিএম।
শনিবার, সন্ধেয় যাদবপুরের এইট-বি-তে সিপিএমের বুক স্টলে আসে পুলিশ। অনুমতিপত্র দেখতে চাওয়া হয়। পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, পুরসভার গাড়ি এবং বুলডোজার। মানববন্ধ করে স্টল ঘিরে দাঁড়ান বাম মহিলা কর্মীরা। পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় সুজন চক্রবর্তীদের। বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েন অনেকেই...পাশেই রয়েছে মহর্ষি অরবিন্দ অখন্ড ভারত পুস্তক বিক্রয় কেন্দ্র। কিন্তু, অভিযোগ এই স্টল সরাতে কোনও উদ্যোগী হয়নি পুলিশ। এরইমধ্য়ে শনিবার রাতের দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু'নম্বর গেটের সামনে SUCI এবং AISA-র স্টল ভেঙে দেওয়া হয়। শনিবারই, নাগেরবাজারে ABVP-র পতাকা হাতে সিপিএমের স্টলে ভাঙচুর করা হয়। বারাসাতের চাঁপাডালি মোড়েও সিপিএমের স্টলে ভাঙচুর করা হয়। ঢাকুরিয়া ব্রিজের কাছে তিন বাম দলের স্টল তুলে দেয় পুলিশ।
Before You Go
Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda























