এক্সপ্লোর

নদিয়ায় দুয়ারে সরকার শিবিরে ফর্ম পূরণে সাহায্য সিপিএমের, কটাক্ষ তৃণমূল-বিজেপির

তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’। ফর্ম ফিলআপ করতে ক্যাম্প সিপিএমের।সকাল থেকেই ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পে হাজার হাজার মানুষের লাইন।

সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার গাংনাপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরের বাইরে ক্যাম্প করে  ফর্ম ফিলআপ করে দিচ্ছে সিপিএম। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ও তৃণমূল। পাল্টা উত্তর দিয়েছে বামেরাও। যদিও শিবিরে আসা মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’। ফর্ম ফিলআপ করতে ক্যাম্প সিপিএমের।সকাল থেকেই ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পে হাজার হাজার মানুষের লাইন।কেউ লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিতে এসেছেন, তো কেউ স্বাস্থ্যসাথীর কার্ড বানাবেন। 

কিন্তু অনেকক্ষেত্রেই সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়ছেন গ্রামের মহিলারা। আর তাদের সাহায্য করতেই এগিয়ে এসেছে বামেরা। বড় বড় ছাতা লাগিয়ে, দুয়ারে সরকারের শিবিরের সামনেই করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। সেখানে ভিড়ও জমিয়েছেন অনেকে। সোমবার সকালে এমনই দৃশ্য দেখা গেল নদিয়ার গাংনাপুর থানার আইসমালি গ্রামে। 

এখানকার  সরিষাডাঙা শ্যামাপ্রসাদ হাইস্কুলে বসেছে ‘দুয়ারে সরকার’-এর শিবির। আর স্কুলের বাইরে ঠিক তার ৫০ মিটারের মধ্যে ক্যাম্প করে শিবিরে আসা লোকজনদের সাহায্যের  হাত বাড়িয়ে দিয়েছে বামেরা। 

এ নিয়ে অবশ্য তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও তৃণমূল। আইসমালি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা মফিজুর দফাদার বলেছেব, ৩৪ বছরে বাম সরকার সাধারণ মানুষের জন্য কিছুই করতে পারেনি। এতদিন সিপিএম এর বিরোধিতা করলেও, ওরা এখন বুঝতে পেরেছে, প্রকৃত অর্থে এতে মানুষ উপকৃত হচ্ছে। তাই ওরাও দুয়ারে সরকার শিবিরে আসা আবেদনকারীদের জন্য ফর্ম ফিলাপের ব্যবস্থা করেছে।

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি অশোক বিশ্বাস বলেছেন,সিপিএম, তৃণমূল কংগ্রেস-- তিনটি দলই এক। শুধু পতাকার রং আলাদা। প্রকৃত অর্থে ওরা মানুষকে ঠকাচ্ছে।

করোনার দ্বিতীয় ডেউ আছড়ে পড়ার সময় মানুষের পাশে থাকতে তাঁদের রেড ভলান্টিয়ার্সদের রাস্তায় নামিয়েছিল সিপিএম। সাড়াও মিলেছিল প্রচুর। সেই প্রসঙ্গ উল্লেখ করে পাল্টা উত্তর দিয়েছে বামেরা। ডিওয়াইএফআই-এর রানাঘাট পূর্ব লোকাল কমিটির সভাপতি রাজু ঘোষ বলেছেন, মানুষ যাতে সমস্যায় না পড়ে, সেজন্য আমরা এই আয়োজন করেছি। এর আগেও দলের রেড ভলান্টিয়ার্সরা রাজনৈতিক রঙ না দেখে মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিল।

সরকারি পরিষেবা নিতে আসা মানুষগুলো দলাদলি করতে নারাজ। বামেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা। এমনই একজন বললেন, আমি ফর্ম ফিল আপ করতে পারি না। এখান থেকে করে দিচ্ছে। খুব ভাল লাগল। যে দলেরই হোক না কেন, ভাল উদ্যোগ।

সিপিএমের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগ তারা চালিয়ে যাবেন। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget