এক্সপ্লোর

Hanskhali Case Update : হাঁসখালিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করল সিবিআই

দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তথ্য-প্রমাণ লোপাট, তথ্যগোপন ও ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই তাদের গ্রেফতার করল।

প্রকাশ সিনহা, কলকাতা : হাঁসখালিকাণ্ডে (hanskhali case) আরও ২ জনকে গ্রেফতার করল সিবিআই (CBI)। গ্রেফতার করা হল ধৃত মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালিকে। প্রসঙ্গত, তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালি। তাঁকে ছাড়াও গ্রেফতার করা হয়েছে সমরেন্দ্র গয়ালির বন্ধু পীযূষ ভক্তকে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার।

গ্রেফতার সমরেন্দ্র গয়ালি

দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তথ্য-প্রমাণ লোপাট, তথ্যগোপন ও ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই তাদের গ্রেফতার করল। আগামীকাল তাদের আদালতে তোলা হবে। হাঁসখালিকাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত ব্রজ গয়ালিকে। তদন্তভার নেওয়ার পর থেকে একে একে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকেও বার কয়েক জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ঘটনার দিনে তিনি ঠিক কোথায় ছিলেন। তিনি কিছু জানতেন কি না, এই ধরণের নানা প্রশ্ন করা হয় তাঁকে। সিবিআই তদন্তে সমরেন্দ্র গয়ালি যে উত্তর দিয়েছেন, তাতে সন্তুষ্ট হতে পারেনি সিবিআই। তারা মনে করছেন হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্ত-র বাবা তথ্যগোপন করার চেষ্টা করছেন। পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের ও ষড়যন্ত্রের চেষ্টাও তাঁর তরফে করা হয়েছে বলে মনে করছে সিবিআই। যার পরই এদিন সমরেন্দ্র গয়ালি ও তাঁর বন্ধু পীযূষ ভক্তকে গ্রেফতার করে সিবিআই।

কী ঘটেছিল হাঁসখালিতে

নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার বেশ কিছু দিন পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলেই তথ্য সামনে আসে। পাশাপাশি নাবালিকার মৃত্যুর পর ময়নাতদন্তের আগেই ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পুড়িয়ে দেওয়ার মতোও মারাত্মক অভিযোগ ওঠে। যে ঘটনায় গ্রেফতার হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির ছেলে ব্রজ গয়ালি। গণধর্ষণ ও খুনের মামলা রুজু হয়। যারপর কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের হাতে ঘটনার তদন্তভার তুলে দেয়।

আরও পড়ুন- কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget