এক্সপ্লোর

Haringhata News: স্বামীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ স্ত্রী-র বিরুদ্ধে

Nadia News: মৃত ব্যক্তিকে আজিজুল মণ্ডল বলে শনাক্ত করা গিয়েছে। বয়স হয়েছিল ৪২ বছর। আজিজুলের নদিয়ার হরিণঘাটা থানা এলাকার মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা।

সুজিত মণ্ডল, নদিয়া: রহস্যজনক ভাবেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। চারিদিকে খোঁজাখুঁজি করেও মেলেনি হদিশ। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। এত দিনে নিখোঁজ ব্যক্তির হদিশ মিলল নদিয়ায়। তবে জীবিত অবস্থায় নয়, বাড়িরই সেপটিক ট্য়াঙ্ক থেকে উদ্ধার হল তাঁর পচাগলা দেহ। স্ত্রী-ই স্বামীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ সামনে এসেছে।

মৃত ব্যক্তিকে আজিজুল মণ্ডল বলে শনাক্ত করা গিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। আজিজুল নদিয়ার হরিণঘাটা থানা এলাকার মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্ত্রী-ই বোটির বাট দিয়ে মাথায় সজোরে আঘাত করে খুন করেছে আজিজুলকে। 

মৃত আজিজুলের বড় মেয়ের অভিযোগ, 'বেশ কয়েকদিন ধরে বাবা নিখোঁজ ছিল। আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে এসে মেজ বোনের কাছ থেকে জানতে পারি, বাবাকে খুন করেছে মা। এর পরই হরিণঘাটা থানায় বিষয়টি জানাই'।

জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় হরিণঘাটা থানার পুলিশ। প্রথমে বাড়ির ভিতরের অংশে মাটি খোঁড়া হয়। সেখানে কিছুই না মেলায় অভিযুক্তকে আটক করেও ছেড়ে দেয় পুলিশ। দিনভর চলে মৃতের খোঁজ। তাতেও মৃত দেহ মেলেনি। 

পরে গ্রামবাসীদের সহযোগিতায় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় আজিজুলের দেহ। বেগতিক দেখে মৃত ব্যক্তির স্ত্রী হামিদা বিবি তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মঙ্গলবার রাতে হরিণঘাটা থানার পুলিশ আজিজুলের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। নিখোঁজ স্ত্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। খুনের প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে হরিণঘাটা থানার পুলিশ।

খুনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ: অন্যদিকে বালিঘাটের  দখল ঘিরে সংঘর্ষে সিউড়ির (Suri) বাঁশঝোড়ায় তৃণমূল সমর্থক (TMC Supporter) খুনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব মৃতের পরিবার থেকে গ্রামবাসীরা। গাফিলতি মেনে পুলিশকে পদক্ষেপের জন্য কড়া নির্দেশ দিলেন পুরমন্ত্রী। যদিও এ নিয়ে শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা (opposition)। তৃণমূল নেতা ও প্রাক্তন কর্মাধ্যক্ষ-সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শাসকের দখলদারিতে খুন?  রাজ্যের মন্ত্রী ও হেভিওয়েট তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের সফরের মধ্যেই, বীরভূমে কুপিয়ে খুন করা হল এক তৃণমূল সমর্থককে। বালিঘাটের দখল ঘিরে সংঘর্ষে প্রাণ গেল এক তরতাজা যুবকের। অভিযোগ, যুবক খুনের পরও থামেনি অশান্তি। উল্টে সিউড়ির বাঁশঝোড় গ্রামে শনিবার রাতভর চলে বোমাবাজি। এমনকী বোমার শব্দ পৌঁছয়, ৪ কিলোমিটার দুরে সিউড়ি সার্কিট হাউসে থাকা মন্ত্রীর কানেও। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, 'সকালেও আমি বোমার আওয়াজ পেয়েছি। আমি বললাম ইমিডিয়েট রি-ইনফোর্সমেন্ট বাড়ান। অ্যারেস্ট করুন। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল।'

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget