এক্সপ্লোর

Kalyani Factory Incident:ধৃত কল্যাণীর বাজি কারখানার মালিক, বাজেয়াপ্ত প্রচুর নিষিদ্ধ শব্দবাজি

Nadia News: বাজি কারখানার মালিক সাধন বিশ্বাসের বাড়ি এলাকায়। সেখান থেকেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি তৈরির সরঞ্জাম এবং নিষিদ্ধ শব্দ ভাজি বাজেয়াপ্ত করে কল্যাণী থানার পুলিশ।

সুজিত মণ্ডল, নদিয়া: বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর হয়েছে নদিয়ার রাণাঘাট পুলিশ। শুক্রবার কল্যাণীর রথতলা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পরই পুলিশের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হয় বাজি কারখানার মালিক সাধন বিশ্বাসের বাড়ি এলাকায়। সেখান থেকেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি তৈরির সরঞ্জাম এবং নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে কল্যাণী থানার পুলিশ। যদিও আজ শনিবার ধৃতকে আদালতে তোলা হয়েছিল এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনার পর অবৈধ বাজির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছে পুলিশ আধিকারিকরা।

ঠিক কী হয়েছিল?

শুক্রবার দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় জনবহুল এলাকায় বিস্ফোরণ হয়। কারখানার চাল উড়ে যায়। চার-চারটি ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভার দাবি, বাজি বিক্রির অনুমতি ছিল। যদিও দমকল স্পষ্ট জানিয়েছে, পুরোটাই ছিল বেআইনি। বিস্ফোরণস্থল থেকে রানাঘাট পুলিশ জেলার সুপারের অফিসের দূরত্ব মেরেকেটে এক কিলোমিটার। প্রশ্ন উঠছে, এরকম জনবহুল জায়গায় বেআইনি বাজির কারখানা এতদিন চলছিল কীভাবে? কোথায় ছিল পুলিশের নজরদারি? 

উল্লেখ্য, কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলা থেকে, রানাঘাট পুলিশ জেলার সুপারের অফিসের দূরত্ব মেরেকেটে এক কিলোমিটার। আর এখানেই রমরমিয়ে চলছিল বেআইনি বাজির কারবার।  তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভার চেয়ারম্যান বলছেন, শুধু বাজি বিক্রির অনুমতি ছিল। অথচ মৃতের পরিবারই স্পষ্ট জানাচ্ছে, শব্দবাজি বানানো হত। 

বিস্ফোরণের পরেই চারদিকে ধোঁয়া, পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। তার মধ্যে থেকেই বের করা করা হয় একের পর এক ঝলসানো মৃতদেহ। তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা ? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা বাজি কারখানাটিই উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে।

স্থানীয় এক মহিলা বলেন, "সারা পাড়াতেই বাজি হয়। ভয় তো লাগেই। কী করব ? আমরা সাধারণ লোক।" অপর এক মহিলা বলেন, "এখানে অনেক কারখানা আছে। এখানে আছে, গঙ্গার ধারে আছে...প্রচুর কারখানা আছে এখানে। যে কোনও সময় বিপদ ঘটতে পারে। কে দেখবে ? কে বলবে ?" 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget