এক্সপ্লোর

Nadia News: পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে

ওই নেতার ছেলের বিরুদ্ধেও স্ত্রীকে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। নদিয়ার হাঁসখালি থানায় শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ। 

সুজিত মণ্ডল, নদিয়া: এক তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে তাঁর পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার (Attempt to Rape) অভিযোগ উঠল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা। তাঁর দাবি, এটা রাজনৈতিক চক্রান্ত। একইসঙ্গে ওই নেতার ছেলের বিরুদ্ধেও স্ত্রীকে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। নদিয়ার (Nadia) হাঁসখালি থানায় শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ। 

তৃণমূল নেতার বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ-

এই ঘটনায় গৃহবধূ অভিযোগ জানিয়েছেন যে, বছর দশেক আগে প্রমথ রঞ্জন বোস, যিনি রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, তাঁর ছেলে প্রীতিশ বোসের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন শ্বশুর, শাশুড়ি ও স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৭ জানুয়ারি শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে তিনি বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। ফিরে যান বাপের বাড়িতে। যদিও শ্বশুরবাড়ির আত্মীয়দের অনুরোধে ফের শ্বশুরবাড়িতে ফিরে যান ওই গৃহবধূ। অভিযোগ উঠেছে যে, গত ২৩ মে দুপুরে শ্বশুর প্রমথ রঞ্জন বোস আচমকাই ওই গৃহবধূর ঘরে ঢুকে পড়েন এবং তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন। কোনওরকমে তিনি সেখান থেকে পালিয়ে যান। লোকলজ্জার কারণে তিনি বিষয়টি কাউকে না জানালেও ফের বাপেরবাড়িতে ফিরে যান। সুবিচার পেতে হাঁসখালী থানায় ওই গৃহবধূ স্বামী ও শ্বশুরের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বড় মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিজের কাছে নিয়ে আসার পর স্বামী প্রীতিশ বোস গত ১৫ জুন বিকেলে তাঁর বাবার বাড়িতে গিয়ে তাঁকে মারধর ও গালিগালাজ করেন।

আরও পড়ুন - Nadia News: প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বেথুয়াডহরিতে ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক

এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুর প্রমথ রঞ্জন বোস। তিনি জানাচ্ছেন, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে ও তাঁর পরিবারকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলছেন, 'গত তিন বছর ধরে পুত্রবধূ আমাদের বাড়িতে থাকেন না। ছেলের সঙ্গে থাকবে না বলে ডিভোর্সের মামলা করেছে। আমি একজন প্রাক্তন স্কুল শিক্ষক। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। এর পিছনে বিজেপির মদত রয়েছে।' নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলছেন, 'এই বিষয়ে আমাদের মদত দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়ষ তৃণমূলের নেতৃত্বস্থানীয় যাঁরা রয়েছেন, তাঁদের দ্বারা এই ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে। এক্ষেত্রে তিনি একজন বয়স্ক মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে কী করে তাঁর মধ্যে স্পৃহা আসতে পারে জানা নেই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে, তৃণমূল কংগ্রেসের (TMC) এটাই রেওয়াজ। কারণে অকারণে বিজেপিকে (BJP) দোষ দেওয়া ওদের স্বভাব'। এই পরিস্থিতিতে বিজেপি-তৃণমূল রাজনৈতিক চাপানউতোরের মধ্যে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

News Live Updates: 'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
Malda Trinamool: স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
Annapurna Yojona : লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget