এক্সপ্লোর

Nadia : সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের, দখল নিল বিজেপি-সিপিএম জোট !

Panchayat Seats : ২২টি আসনের রুইপুকুর পঞ্চায়েতে ১৩টি আসনে জিতেছিল তৃণমূল, বিজোপি ৭টি ও সিপিএম ২টি আসনে জয়লাভ করে

কৃষ্ণনগর : এ যেন উলটপুরাণ ! দিকে দিকে যখন পঞ্চায়েতে বোর্ড (Panchayat Board) গঠনের আগে অন্য দল থেকে তৃণমূলে নাম লেখানোর হিড়িক পড়ে গেছে, সেই সময় কৃষ্ণনগরে (Krishnanagar) দেখা গেল অন্য ছবি। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূলের হাতছাড়া হল গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট। কৃষ্ণনগর ১ ব্লকের রুইপুকুর পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট।

২২টি আসনের রুইপুকুর পঞ্চায়েতে (Panchayat) ১৩টি আসনে জিতেছিল তৃণমূল, বিজোপি ৭টি ও সিপিএম ২টি আসনে জয়লাভ করে। তৃণমূলের একজন সদস্যের মৃত্যু হওয়ায় সদস্যসংখ্যা কমে হয় ১২। ফলে, সংখ্যাগরিষ্ঠ ছিল তৃণমূলই। কিন্তু, আজ ভোটাভুটির সময় তৃণমূলের ২ জন এবং সিপিএম-এর ২ জন বিজেপি-কে সমর্থন করে। ফলে, তৃণমূলের পক্ষে ভোট পড়ে ১০টি, বিরোধী পক্ষে ভোট পড়ে ১১টি। ফলে, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূলের হাত থেকে বোর্ড ছিনিয়ে নিল বিজেপি-সিপিএম জোট।

পঞ্চায়েত বোর্ড গঠনের আগে রাজ্যজুড়ে ফেরে দলবদলের হিড়িক দেখা দিয়েছে। অধিকাংশ জায়গাতেই বিরোধী দল থেকে তৃণমূলে নাম লেখাচ্ছেন জয়ী প্রার্থীরা। শাসকশিবিরে নাম লেখানোর পর সেইসব প্রার্থী উন্নয়নে সামিল হওয়ার জন্য দলবদল বলে দাবি করলেও, বিরোধীদের দাবি, কোথাও ভয় দেখিয়ে আবার কোথাও প্রলোভন দেখিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকশিবির। 

এদিনও রাজ্যের একাধিক পঞ্চায়েত থেকে দলবদলের খবর সামনে এসেছে। যেমন- যোগদান করিয়ে পুরুলিয়ায় ফের আরও ২টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। জয়পুর ব্লকের ঘাঘরা গ্রাম পঞ্চায়েতের জয়ী ফরওয়ার্ড ব্লক ও নির্দল প্রার্থী বোর্ড গঠনের আগে নাম লেখান শাসকদলে। ফলে কার্যত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ঘাঘরা পঞ্চায়েতের দখল নিতে যাচ্ছে তৃণমূল। অন্যদিকে, পুরুলিয়া ১ নম্বর ব্লকের ডিমডিহা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ২টি আসন পায়। সেই দুই জয়ী প্রার্থীই যোগ দিয়েছেন তৃণমূলে। এর ফলে ২০ আসনের গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দখল করল ১২টি আসন।

পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে ফের দলবদল পূর্ব মেদিনীপুরেও। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ২ জয়ী প্রার্থী। ভোগপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫। এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০টি আসন। কংগ্রেস ছেড়ে ২ প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় শাসক দলের শক্তি বেড়ে হল ১২। ফলে, ম্যাজিক ফিগার থেকে মাত্র ১ টি আসন দূরে রইল তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget