এক্সপ্লোর

Nadia: চালের গুঁড়োতে মিশত রং-রাসায়ানিক! একাধিক বাজারে দেদার বিকোত সেই ভেজাল মশলা!

Nadia News: ফের ভেজাল মশলা কারখানার হদিশ। হানা দিয়ে, বিপুল পরিমাণ ভেজাল মশলা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

সুজিত মণ্ডল, নদিয়া: চালের (Rice) গুঁড়োতে রং মিশিয়ে মশলা তৈরি! ফের নদিয়ায় (Nadia) ভেজাল মশলা (Spices) কারখানার হদিশ। ধানতলার আড়ংঘাটা বাজারের কারখানায় হানা দিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। গ্রেফতার অভিযুক্ত কারখানার মালিক।
 
কল্যাণীর সগুনার পর এবার ধানতলার আড়ংঘাটা বাজার। ফের ভেজাল মশলা কারখানার হদিশ। হানা দিয়ে, বিপুল পরিমাণ ভেজাল মশলা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সূত্রে খবর, চালের গুঁড়োর সঙ্গে রঙ ও রাসায়নিক মিশিয়ে তৈরি করা হত হলুদ, লঙ্কা গুঁড়ো-সহ বিভিন্ন মশলা। তারপর সেই ভেজাল মশলা নদিয়া-সহ রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি করা হত। হানা দিয়ে, বিপুল পরিমাণ ভেজাল মশলা বাজেয়াপ্ত করল  এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।          

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার আড়ংঘাটা বাজারের এই কারখানায় অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ৩২০ বস্তা চালের গুঁড়ো, রঙ ও ভেজাল হলুদ গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয়েছে কারখানার মালিক অশোক আগরওয়ালকে। এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত কারখানার মালিক অশোক আগরওয়াল বলেন, "স্থানীয় কিছু ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে এই ধরনের কাজ করিয়ে নিত। আমরা কখনোই নকল হলুদ বাজারে বিক্রি করতাম না। আমি ছাড়াও এলাকায় আরো অনেকে এ ধরনের কাজের সঙ্গে যুক্ত।"                                                    

আরও পড়ুন, "আমাকে হয়ত পরে মেরে ফেলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না", এবিপি আনন্দে বিস্ফোরক বিচারপতি

অন্যদিকে, আড়ংঘাটা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি দেবাশিস দত্ত বলেন, "খাদ্যদ্রব্য নকল হওয়াটা বাঞ্ছনীয় নয়। এনিয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও আলোচনায় বসা হবে।" সোমবারও কল্যাণীর একটি কারখানা থেকে নকল মশলা বাজেয়াপ্ত করা হয়। দুটি কারখানাই সিল করে দেন ইবি আধিকারিকরা। কয়েক বছর আগে, এই নদিয়ার একাধিক জায়গা থেকেই, সামনে এসেছিল ভেজাল ভোজ্য তেলের কারবার।                                    

পাশাপাশি বিভিন্ন সময়ে পর্দাফাঁস হয়েছে, ভেজাল দুধ থেকে নকল মিনারেল ওয়াটারের অসাধু কারবারের। কিন্তু, তারপরও কেন বন্ধ হচ্ছে না, টাকার জন্য মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget