এক্সপ্লোর

Nadia News: সন্দেহই সত্যি হল, আড়াই কোটি টাকার মাদক বাজেয়াপ্ত নদিয়ার কালীগঞ্জে !

Nadia Drug Trafficking: রাজ্য সড়কে পুলিশের নাকা তল্লাশি, আড়াই কোটির মাদকের হদিশ।  

নদিয়া: নদিয়ার কালীগঞ্জে আড়াই কোটি টাকার মাদক বাজেয়াপ্ত! প্রায় আড়াই কেজি মাদক পাচারের সময় ২জন গ্রেফতার। পলাশির দিকে মাদক নিয়ে যাওয়ার সময় পুলিশের তল্লাশি। পলাশিপাড়ার বড় নলদহ থেকে পলাশি যাওয়ার সময় পাকড়াও। রাজ্য সড়কে পুলিশের নাকা তল্লাশি, আড়াই কোটির মাদকের হদিশ।  

আরও পড়ুন, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, প্রভাব ফেলবে কি বাংলায় ? আবহাওয়ার বড় আপডেট IMD-র 

সম্প্রতি নিউটাউনে মাদক-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের মধ্যে ছিল দুই জন বি টেক ইঞ্জিনিয়ারও ।  রাতে রাজ্য এসটিএফ ও ইকো পার্ক থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেফতার করেছিল। উদ্ধার হয়েছিল প্রায় ২৫০ গ্রাম মাদক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা গত কয়েক মাস সাপুরজিতে থাকছিল। তারা মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। মাদক কোথা আনা হচ্ছিল তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা কোনও বড় চক্রের সঙ্গে জড়িত। 

প্রসঙ্গত, মাদক দ্রব্য পাচারের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতির সাহায্য নেন পাচারকারীরা। কিছু ক্ষেত্রে সেই চেষ্টা ব্যর্থ করে পুলিশ। গতবছর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সরকারি বাসে করে গাঁজা পাচার চৌপাট করে দিয়েছিল পুলিশ। কাঁথি থানার পুলিশের জালে ধরা পড়েছিল ১৪ জন।বিভিন্ন বেসরকারি গাড়িতে পুলিশ ভালোভাবে চেকিং করলেও সরকারি বাসের ক্ষেত্রে ততটা কড়া মনোভাবের দেখা মেলা না। আর তাই সরকারি বাসে করে গাঁজা পাচারের ছক কষেছিল পাচারকারীরা। কিন্তু, শেষ রক্ষা হয়নি।

২০০ কেজি গাঁজা সহ ১৪ জনকে পাকড়াও করেছিল পুলিশ। এদের মধ্যে দুজন মহিলাও ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বাসে করে গাঁজা পাচার করতে গিয়ে বিপত্তির সম্মুখীন হয়েছিল পাচারকারীরা। কাঁথি থানা পুলিশ আধিকারিক দিবাকর দাস ও কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দানের নেতৃত্বে সরকারি বাসে চলেছিল অভিযান । উপস্থিত ছিলেন মারিশদা থানার ওসি বুদ্ধদেব মালও। তল্লাশি চালানোর পর বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কাঁথি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। 

 যতই অভিনব উপায়ে মাদক পাচার হোক না কেন, শেষ অবধি ধরাই পড়তে হয়েছে পাচারকারীদের। কলকাতা বিমানবন্দরেও মাদক পাচার কাণ্ডের পর্দাফাঁসের ভুরিভুরি উদাহরণ রয়েছে। কখনও পেনে ভরে, কখনও আবার ট্রলি ব্যাগের আড়ালে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছে পাচারকারীরা। 

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget