এক্সপ্লোর

Nadia News: আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য

Arms Recover: ২ দিন আগে নদিয়ার হাঁসখালিতে গুলি করে খুনের চেষ্টা করা হয় তৃণমূল নেতাকে।এবার সেই হাঁসখালিতে, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্য। ধৃতের নাম রথীন মল্লিক।

সুজিত মণ্ডল ও প্রদ্যোৎ সরকার, নদীয়া: নদিয়ার (Nadia) হাঁসখালিতে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার হলেন তৃণমূলের (TMC) পঞ্চায়েত সমিতির সদস্য। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত (Ranaghat Subdivisional Court)। এই ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

২ দিন আগে নদিয়ার হাঁসখালিতে গুলি করে খুনের চেষ্টা করা হয় তৃণমূল নেতাকে।এবার সেই হাঁসখালিতে, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্য। ধৃতের নাম রথীন মল্লিক। তিনি হাঁসখালি পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য।তাঁর অস্ত্র-সহ গ্রেফতারি ঘিরে, বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তরজা। রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন, “তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের কাছেই আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। এলাকায় অশান্তি করবার জন্য, বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ত্রের আমদানি করা হয়। এরা প্রতিনিয়ত বিজেপির ওপর আক্রমণ করছে। পঞ্চায়েত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় বিরোধীদের ভয় দেখানোর জন্যই এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।’’

রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর দীপক বসু বলেন, “হাঁসখালিতে পঞ্চায়েত সমিতির সদস্য সে আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আইন আইনের পথে চলবে, বেআইনিভাবে অস্ত্র রাখার অধিকার কারও নেই। মানুষের আতঙ্ক দূর করতে হবে এটাই আমাদের মূল বক্তব্য।’’

রামপুরহাটের বগটুই গ্রামে, বোমা মেরে তৃণমূলের উপপ্রধানকে খুন, তারপর, একের পর এক বাড়িতে আগুন। শিশু-মহিলা সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।তার মধ্যে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধারে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে, পুলিশি অভিযানে অস্ত্রেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্য। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। হাঁসখালি থানা সূত্রে দাবি, তৃণমূল নেতার কাছে কী কারণে এবং কোথা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি এল তা খতিতে দেখা হচ্ছে।

 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget