এক্সপ্লোর

Nadia News: জেলে বন্দি স্বামী, পেঁয়াজের খোসার আড়ালে সিম কার্ড পৌঁছতে গেলেন কয়েদির স্ত্রী !

Krishnanagar Jail Incident: কৃষ্ণনগরের জেলে বসেই কারবার চালানোর লক্ষ্যে স্বামীকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী..

প্রদ্যোৎ সরকার, নদিয়া: না কোনও বলিউডি ছবি নয়, বাংলার মাটিতেই অভিনব পাচার ! যদিও শেষ রক্ষা হল না। পেঁয়াজের খোসার আড়ালে জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল কয়েদির স্ত্রী।

মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। জেলে বসেই সেই কারবার চালানোর লক্ষ্যে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী। বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের খোসার ভিতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল সে। কিন্তু শেষ রক্ষা হল না। তার আগেই ধরা পরে গেলেন কারা রক্ষীদের কাছে, উদ্ধার হয়েছে ১৩ টি সিম কার্ড। গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম শরমিনা বিবি, তার বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে তার স্বামী মনিরুল সেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। গতকাল তার স্ত্রী তার সাথে দেখা করতে যান । এর পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জেল খানার কর্মীর হাতে তুলে দেন তিনি।

এরপরেই খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ কারারক্ষীদের। দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড। ১৩ টি সিম কার্ড উদ্ধার হয়। আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনার আগেও পাচারের ক্ষেত্রে একাধিক অভিনব পদ্ধতি নিতে দেখা গিয়েছে পাচারকারীদের। তবে শেষ রক্ষা হয়নি। এর আগে ভিনরাজ্যের মাদক পাচারের জন্য মাছের পেটিকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু সেই অভিনব পদ্ধতিও মুখ থুবড়ে পড়েছে। শেষ অবধি পর্দাফাঁস করেছে পুলিশ।

আমের পেটির ভিতরে মদ পাচারের ঘটনা ঘটেছিল মালদায় !  পেটি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। গোপন সূত্রের খবর, এর মাধ্যমে এক বড়সড় মাদক চোরাচালানকারীর হদিশ পেল পুলিশ। যেখানে আমের পেটিতে করে পাচার করা হচ্ছিল মদ। গাজোল থেকে সেই মদগুলি পাচার করা হচ্ছিল বিহারের পথে। গ্রেফতার করা হয় চারজনকে। যার মধ্যে একজন গাজোলের বাসিন্দা। অন্যদিকে তিনজন বিহারের বাসিন্দা। আটক করা হয়েছে একটি বোলেরো পিকআপ গাড়ি।

আরও পড়ুন, তাপপ্রবাহের পরিস্থিতির মাঝেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ! 'ঈদে' কেমন থাকবে আবহাওয়া ?

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget