এক্সপ্লোর

TMC : তৃণমূলের পদে পুলিশ! বিতর্কের ঝড় নদিয়ায়, কী বললেন কনস্টেবল?

ব্লক সম্পাদকের তালিকায় নাম রয়েছে, সঞ্জিৎ সরকারের।  যিনি কৃষ্ণনগর পুলিশ লাইনের জুনিয়র কনস্টেবল পদে কর্মরত।

সুজিত মণ্ডল, নদিয়া : কখনও তৃণমূলের ( TMC ) মঞ্চে পুলিশকে ( Police )সম্বর্ধনা ! তো, কখনও তৃণমূল বিধায়কের জন্মদিনের পার্টিতে হাজির ওসি ( OC ) । সাম্প্রতিককালে এইভাবে বারবার বিতর্কে জড়িয়েছেন উর্দিধারীরা!  আর এবার সরাসরি যুব তৃণমূলের পদাধিকারীদের তালিকায় চলে এলেন একজন কনস্টেবল।  যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নদিয়ায়! বিতর্কের সূত্রপাত এই তালিকা নিয়ে।

তৃণমূলের পদে পুলিশ!
বৃহস্পতিবার, শান্তিপুর ব্লক বি-র নতুন পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করে যুব তৃণমূল। তাতে ব্লক সম্পাদকের তালিকায় নাম রয়েছে, সঞ্জিৎ সরকারের।  যিনি কৃষ্ণনগর পুলিশ লাইনের জুনিয়র কনস্টেবল পদে কর্মরত।  এই তালিকা সামনে আসার পরই, তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে বিজেপি।

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কটাক্ষ করে বলেছেন,'পুলিশ কর্মী হয়ে তিনি কী করে রাজনীতি করতে পারেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। ... আমরা প্রশাসনকে বলব, অবিলম্বে ব্যবস্থা নিতে।' 

এই ঘটনা নিয়ে বিতর্ক শুরুর পরই, তড়িঘড়ি তাঁর নাম তালিকা থেকে বাদ দিয়েছে তৃণমূল। শান্তিপুর বি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, পরেশ বিশ্বাসের 'ভুল করেই নামটি সম্পাদক পদে রাখা হয়েছে। ওই নামটি সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা পরে জানতে পেরেছি উনি পুলিশ কর্মী। তাই পুলিশ কর্মী কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।'

'কিছুই জানি না'

অন্যদিকে, যাঁর নাম যুব তৃণমূলের সাংগঠনিক পদাধিকারীদের তালিকায় ওঠা নিয়ে এত বিতর্ক, সেই জুনিয়র কনস্টেবলের দাবি, এ বিষয়ে বিন্দুবিসর্গও তিনি জানেন না! সঞ্জিৎ সরকার জানালেন, ' ভুলবশত ওরা আমার নামটি দিয়ে দিয়েছে এবং আমার কাছে বিষয়টি স্বীকারও করেছে। কোনও দল আমি করি না। মিটিং-মিছিলে থাকি না। তারপরেও কেন আমার নামটি থাকবে, এই নিয়ে জিজ্ঞাসা করি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। তারা জানিয়েছে ভুলবশত হয়ে গেছে, আমরা এটা সংশোধন করে নেব। বিষয়টি আমার অজান্তে তৃণমূল কংগ্রেসের যুব কমিটিতে নাম রাখা হয়েছে। আমি এসবের কিছুই জানি না।'

এর আগে গত বছর নভেম্বরে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে, তৃণমূল বিধায়কের জন্মদিনে হাজির ছিলেন খোদ ওসি।
এই ঘটনার এক মাসের মধ্যেই ৮ ডিসেম্বের, পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে তৃণমূলের মঞ্চে অন ডিউটি ওসি ট্রাফিককে সম্বর্ধনা জানানো হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হতেও বিতর্কের ঝড় বয়ে যায়। আর এবার যুব তৃণমূলের পদাধিকারীদের তালিকায় জুনিয়র কনস্টেবলের নাম ওঠা ফের মাথাচাড়া দিল বিতর্ক।


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget