এক্সপ্লোর

Nadia News: রাস্তায় দাঁড়িয়ে পিকআপ ভ্যানে চলছিল কাজ, পিছন থেকে এসে সজোরে ধাক্কা বেসামাল ডাম্পারের, মৃত্যু ১ জনের

Nadia Accident News: গাড়িতে কিছু সমস্যা দেখা দেওয়ায়, দাঁড় করিয়ে তা সারাচ্ছিলেন গাড়ির চালক ও অন্যান্যরা। সেই সময়, নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার।

Nadia News: রাস্তায় দাঁড়িয়ে চলছিল পিকআপ ভ্যানের মেরামতির কাজ। সেই সময়ই পিছন থেকে ডাম্পারের ধাক্কা। নদিয়ার ধুবুলিয়ায় বাহাদুরপুরে, ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল পিকআপ ভ্যানের চালকের। নাম রতন মণ্ডল(৪৫)। বাড়ি পলাশিপা়ড়া থানার ঈশ্বরপুরে। এই ঘটনায় আহতের সংখ্যা আরও ৩. স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে, পলাশিপাড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাহাদুরপুরের কাছে, গাড়িতে কিছু সমস্যা দেখা দেওয়ায়, দাঁড় করিয়ে তা সারাচ্ছিলেন গাড়ির চালক ও অন্যান্যরা। সেই সময়, নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার। স্থানীয়রা তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়। 

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা 

রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনা। কাঁথির রসলপুরের রাস্তায়, পরপর ৪টি দোকান ভেঙে সোজা লাইট পোস্টে ধাক্কা মারল ১২ চাকার বালি বোঝাই ডাম্পার। পলাতক ডাম্পারের চালক। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ ঘটে এই অঘটন। রাতেই ঘটনাস্থলে আসে পেটুয়াঘাট কোস্টাল থানার পুলিশ। রাতে দোকান বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। পুলিশের দাবি, রাতের অন্ধকারে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ১২ চাকার ভালি বোঝাই লরির ধাক্কায় ওই চারটি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সজোরে ধাক্কা লাগায় লাইট পোস্টটিও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কয়েকদিন আগেই প্রায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছে হলদিয়ায় 

হলদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা হয়েছে কয়েকদিন আগেই। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারে একটি গ্যাস ট্যাঙ্কার। হলদিয়ার তালপুকুরের কাছে ঘটে এই ভয়ানক দুর্ঘটনা। সিসিটিভিতে ধরা পড়েছে দ্রুত গতিতে আসা গ্যাস ট্যাঙ্কারের পরপর দোকানে ধাক্কা মারার দৃশ্য। বেসামাল হয়ে একের পর এক দোকানে গ্যাস ট্যাঙ্কারের ধাক্কা মারার দৃশ্য দেখে আঁতকে উঠেছেন সকলে। এই দুর্ঘটনায় আহত হন ৭ জন। চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। 

কলকাতায় ইকো পার্কের কাছে দুর্ঘটনা 

নিউটাউনে ফের দুর্ঘটনা। ইকোপার্কের কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসস্ট্যান্ডে ধাক্কা। তারপরই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল চার চাকা গাড়ি। আশঙ্কাজনক অবস্থায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালক সহ গাড়িতে থাকা ৩ জন সওয়ারি। তাদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। আজ ভোরে প্রথমে ইকোপার্কের ২ নম্বর গেটের সামনে থাকা বাসস্ট্যান্ডে ধাক্কা মারে গাড়িটি। এরপর ১ নম্বর গেট থেকে এগিয়ে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছে, গাড়িতে থাকা ৩ জনকে উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget