এক্সপ্লোর

Nadia News: নদিয়ায় প্যারা মেডিক্যালের ছাত্রকে কুপিয়ে খুন !

Nadia Student Murder Case: নদিয়ার তেহট্টে ছাত্রকে কুপিয়ে খুন! হাতুড়ি দিয়ে পিটিয়ে, হাঁসুয়া দিয়ে কুপিয়ে প্যারা মেডিক্যালের ছাত্রকে খুন।

নদিয়া: নদিয়ার (Nadia) তেহট্টে ছাত্রকে কুপিয়ে খুন! (Murder Case) হাতুড়ি দিয়ে পিটিয়ে, হাঁসুয়া দিয়ে কুপিয়ে প্যারা মেডিক্যালের (Para Mediacal) ছাত্রকে খুন। প্রতিবেশীর বিরুদ্ধে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছাত্রের উপর হামলার অভিযোগ। জানা গিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরেই 'খুনের' অভিযোগ। তবে প্রকৃত কারণ কী ? তা তদন্তের পরেই উঠে আসবে।

প্রসঙ্গত, এর আগে রাজ্যে বাগুইআটিতে ছাত্রকে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে আসে। চলন্ত গাড়িতে শ্বাসরোধ করেই খুন করা হয় দু'জনকে। প্রথমে একটি মৃতদেহ ফেলা হয় বাসন্তী হাইওয়ের ধারে নয়ানজুলিতে। আরও কিছুটা এগিয়ে দ্বিতীয় মৃতদেহ ফেলা হয় হাড়োয়া এলাকায়। বাগুইআটিতে (Baguiati News) দুই পড়ুয়াকে অপহরণ করে খুনের ঘটনায় এমনই তথ্য সামনে আনে পুলিশ। বাইক কেনার টাকা লেনদেন ঘিরে ঘটনার সূত্রপাত বলে জানা যায়। পুলিশ জানায়, এই জোড়া অপহরণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত মৃত এক ছাত্রেরই প্রতিবেশী, সত্যেন্দ্র চৌধুরী, যার সঙ্গে নিহত ছাত্রের পারিবারিক সম্পর্ক খুব ভাল ছিল (North 24 Parganas)।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এই ঘটনায় অভিজিত্‍ বসু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করেই সামনে আসে গোটা ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মোটরবাইক কেনার জন্য মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে ৫০ হাজার টাকা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী অতনু। সেই টাকায় বাইক না কিনে, অতনুর কাছে আরও টাকা দাবি করে সত্যেন্দ্র। কিন্তু অতিরিক্ত সেই টাকা আর দিতে পারেনি অতনু। গন্ডগোলের সূত্রপাত সেখান থেকেই (Baguiati Twin Murder)। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, "২২ তরিখ সত্যেন্দ্র অতনুকে ডাকে, বলে বাইক কিনতে যাব। অতনু এসে অভিষেককেও ডেকে নেয়। দু’জনকে গাড়িতে তুলে নেয় সত্যেন্দ্র। সেই গাড়িতে ৩-৪ জন আগে থেকেই ছিল।'

আরও পড়ুন, তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই 'জয় শ্রীরাম'-র ভিডিও পোস্ট হিরণের !

পুলিশের দাবি, আগে থেকে ঠিক করা ছিল ভাড়াটে খুনি।  সেই মতো বাগুইআটি থেকে একটি সেল্ফ ড্রাইভিং গাড়িতে অতনু ও অভিষেককে তোলে সত্যেন্দ্র। বলে, মোটরবাইক কিনতে যাবে। প্রথমে যায় রাজারহাটের দিকে। সেখানে তাদের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো হয় চা-ও। সেখানে অতনু-অভিষেককে নিয়ে নানা জায়গায় ঘুরতে থাকে গাড়ি। সেখানকার একটি বাইকের শো রুমেও যায় তারা। গোয়েন্দা প্রধান জানিয়েছেন, বাইকের শো রুমে যায়। ১০-১৫ মিনিট ছিল। কথা বলে বেরিয়ে আসে। বাসন্তী হাইওয়েতে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনিদের বলা হয়েছিল, একটা কাজ করতে হবে। তার জন্য দেওয়া হবে টাকা। ২২ অগাস্টই রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়িতে খুন করা হয় দুই কিশোরকে।  

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget