এক্সপ্লোর

Nadia News: বন্ধ রেলগেটের সামনে যানজটের ভোগান্তি, ওভারব্রিজের দাবিতে সরব স্থানীয়রা

Nadia News Update: ব্যস্ত রেলপথকে (Railway) আড়াআড়ি ক্রস করে চলে গিয়েছে সড়কপথ (Roads)। দিনে যতবার ট্রেন আর মালগাড়ি যায়, ততবার পড়ে রেলগেট। নদিয়ার কল্যণী (Nadia, Kalyani) শহরের এ হল চেনা ছবি।

সুজিত মণ্ডল, কল্যাণী: বন্ধ রেলগেটের সামনে ঠায় দাঁড়িয়ে থেকে আর কতদিন যানজটের ভোগান্তি পোহাতে হবে? পুরভোট জল্পনার মধ্যে নদিয়ার কল্যাণীতে (Kalyani) ফের মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্ন। রেললাইনের (Rail Gate) ওপর দিয়ে এখনও কেন তৈরি হল না ওভারব্রিজ (Over Bridge)? তা নিয়ে রাজনীতিকদের মধ্যে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি।

ব্যস্ত রেলপথকে (Railway) আড়াআড়ি ক্রস করে চলে গিয়েছে সড়কপথ (Roads)। দিনে যতবার ট্রেন আর মালগাড়ি যায়, ততবার পড়ে রেলগেট। যার জেরে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় বাস, লরি এবং অন্যান্য যানবাহনকে। এভাবেই বাড়ি থেকে বেরিয়ে নিত্যদিন ভোগান্তি পোহাতে হয় অসংখ্য মানুষকে। নদিয়ার কল্যণী (Nadia, Kalyani) শহরের এ হল চেনা ছবি।

বাসচালক শ্যামল দাসের কথায়, “দ্রুত AIIMS বা কল্যাণী মেডিকেল কলেজ সহ একাধিক জায়গায় যেতে গেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই রেলগেটে।’’ কল্যাণী শহরকে ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে জুড়েছে যে রাস্তা, তার বুক চিরে চলে গিয়েছে শিয়ালদা-রানাঘাট শাখার রেললাইন। প্রতিদিন আপ-ডাউনে শতাধিক ট্রেন এই রুটে চলাচল করে। তার জেরে প্রায়ই বন্ধ করতে হয় কল্যাণী স্টেশন লাগোয়া ৪২ নম্বর রেলগেট। আর রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকলেই গাড়ির ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে কল্যাণী শহর। 

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, যানজট কাটাতে রেললাইনের ওপর দিয়ে ওভারব্রিজ তৈরি করা হোক। পুরভোট জল্পনার মধ্যে সেই প্রসঙ্গ উঠেছে আবার। তা নিয়ে রাজনীতিকদের মধ্যে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, রেলগেটের ওপর দিয়ে ওভারব্রিজ করানোর জন্য রেলকর্তৃপক্ষ প্রস্তুত। কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেই ওভার ব্রিজ হয়নি। অনেকগুলো পাস অনুমোদন হয়ে আছে, কাজ থেমে আছে।

কল্যাণী পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা তাপস মণ্ডল বলেন, “রেলকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। রেলমন্ত্রক সদর্থক ভূমিকা পালন করুক। পিডব্লুডি-কে একাধিকবার জানানো হয়েছে। আবার জানানো হবে।’’ কল্যাণী শহরে রয়েছে বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কেন্দ্র, এইমসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশেষ করে যে রাস্তায় রেলগেট পড়ে, তার ধারেই গড়ে উঠছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস্। সাধারণ মানুষের দাবি, রোগী নিয়ে যাতায়াতের পথকে যানজট মুক্ত করা হোক। দ্রুত গড়ে উঠুক ওভারব্রিজ।

আরও পড়ুন: Bank Strike: বেসরকারিকরণের প্রতিবাদ, কাল-পরশু দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত-বেসরকারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget