এক্সপ্লোর

Nadia News: পঞ্চায়েত ভোটের আগে শাসকদলে ভাঙন, তেহট্টে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

West Bengal News: তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন তেহট্ট পঞ্চায়েতের উপপ্রধান চায়না মণ্ডল খাঁ সহ প্রায় ১০০ জন কর্মী।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: তেহট্টের (Tehatta) বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের দিনই বড়সড় ভাঙন শাসকদলে। মঙ্গলবার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এদিনই বড়সড় ভাঙন তেহট্টের তৃণমূলে (TMC)।

তেহট্টে তৃণমূলে ভাঙন: তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন তেহট্ট পঞ্চায়েতের উপপ্রধান চায়না মণ্ডল খাঁ সহ প্রায় ১০০ জন কর্মী। এছাড়াও নারায়ণপুর ২ অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি আলিকদর মণ্ডল ও করিমপুর ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ সহ শতাধিক তৃণমূল নেতা কর্মী কংগ্রেসে যোগদান করেন। এদিন তাঁদের হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা। দলত্যাগীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্তদের দল, সৎ লোকদের জায়গা কোনো জায়গা নেই। সেই কারণে দল ত্যাগ করেছেন তাঁরা। 

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারের ঠিক পরদিনই, আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার কেন্দ্রীয় এজেন্সির তদন্তের আওতায় এলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগেরই তদন্ত করবে সিবিআই, নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের দুর্নীতিদমন শাখার হাত থেকে হাইকোর্টের নির্দেশে তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ দিল আদালত। দ্রুততার সঙ্গে সিবিআইকে তদন্ত করতে নির্দেশ দিলেন বিচারপতি।

সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিতে গিয়ে বিচারপতি মান্থা বলেন, তাপস সাহা অভিযুক্ত হলেও, তাকে শুধুমাত্র সিআরপিসি-র ৪১(এ) ধারায় নোটিস পাঠিয়েই থেমে গেছে তদন্তকারীরা। স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে এটাই আদালত প্রত্যাশা করে এবং মানুষ যেন সেটা বুঝতে পারে। একজন বিধায়কের বিরুদ্ধে রাজ্যের সংস্থা নিরপেক্ষভাবে করতে পারবে কিনা সেটা নিয়ে মামলাকারীদের মনে সন্দেহ থেকেই যাবে একই অভিযোগে দুটি সংস্থা আলাদা আলাদা করে তদন্ত করলে, আলাদা আলাদা সিদ্ধান্তে উপনীত হতে পারে। সেটা সত্য উদঘাটনের পথে বাধা হতে পারে। তাপস সাহার বিরুদ্ধে তদন্তের সময় কেন তদন্তকারী আধিকারিকের সক্রিয়তা কমে যায় সেটা স্পষ্ট নয়। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দুর্নীতিদমন শাখার আধিকারিকরা দুর্দান্ত কাজ করেছেন। তদন্তকারী আধিকারিকের যোগ্যতা নিয়ে কোনও সংশয় আদালতের নেই। কিন্তু তারপরেই হঠাৎ করে থেমে গেছেন। কেন তাপস সাহাকে গ্রেফতার করা হল না সেটাও স্পষ্ট নয়। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী কেন তাপস সাহার বিরুদ্ধে উপযুক্ত ধারা দেওয়া হল না? রাজ্য সরকারকে প্রশ্ন করেন বিচারপতি রাজাশেখর মান্থা। অভিযুক্তরা বেশিদিন বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করা ও তথ্য প্রমাণ নষ্ট করার সম্ভাবনা থাকে বলেও মন্তব্য করেন বিচারপতি।

আরও পড়ুন: West Midnapore: 'একটা বুথেও স্থান দেবেন না' এবার বিরোধীদের 'ঝাঁটাপেটা' দাওয়াই তৃণমূল বিধায়কের

সেরা শিরোনাম

News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget