এক্সপ্লোর

Nadia: 'কে চেনে ওঁকে?', নদিয়ার পলাশিপাড়ায় বিজেপিতে ভাঙন !

Nadia News : ভোটের আগে তৃণমূল-বিজেপি দুই দলেই প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে অস্বস্তি বাড়ছে।  

বিটন চক্রবর্তী ও প্রদ্যোৎ সরকার, কলকাতা:  নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর উল্টোদিকে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে। সকালে তৃণমূলে যোগ দিয়ে বিকেলেই টিকিট পেয়েছেন পবিত্র কর। সেই ক্ষোভে  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দীগ্রামে গোকূলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস দলপতি। আর ঠিক উল্টো ছবি নদিয়ার পলাশিপাড়ায় দেখা গেল একদম অন্য ছবি। 

নদিয়ার পলাশিপাড়ায়  প্রার্থী পছন্দ না হওয়ায় গণ ইস্তফা দিয়েছেন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি-সহ শতাধিক বিজেপির নেতা কর্মী। বিধানসভা নির্বাচনে পলাশিপাড়া থেকে  বিজেপি প্রার্থী  করেছে অণিমা দত্তকে।  দলত্যাগী বিজেপি নেতা প্রকাশ মণ্ডল জানিয়েছেন,  অণিমা দত্তর রাজনীতিতে কোনও গ্রহণযোগ্যতা নেই। 'তাঁকে কেউ চেনে না। গোটা বিধানসভার কর্মীরা তাঁকে গো ব্যাক স্লোগান দিয়েছে। যেখানে গেছে বিক্ষোভের মুখে পড়েছে। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা BJP সভাপতি অর্জুন বিশ্বাসের বক্তব্য  ,'নাটক এসব নাটক। যে প্রার্থী হতে পারেনি। তারা নাটক করছে। তারা দেখাচ্ছে তারা নাকি যোগ্য প্রার্থী।'   

ধাক্কা খাচ্ছে তৃণমূলও

অন্যদিকে বিধানসভা ভোটে ধাক্কা খাচ্ছে তৃণমূলও । তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তৃণমূল দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছেন প্রাক্তন জেলা তৃণমূল সিনিয়র সহ সভাপতি দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও । শনিবার পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো । যোগদান পর্বের পরই দিব্যজ্যোতি প্রসাদ সিংদেওকে পুরুলিয়া বিধানসভায় কংগ্রেসের প্রার্থী করার আশা প্রকাশ করলে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো ।  

তবে ভোটের আগে দলবদল নতুন কিছু নয়। দিন কয়েক আগেই উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী ও তাঁর স্বামী যোগ দেন বিজেপিতে। একসময়ে শ্রাবণী কাশ্যপীর স্বামী মৃণ্ময় কাশ্যপী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন। এর আগে গত বছর নভেম্বরে তৃণমূলে তাঁরা অবহেলিত, অপমানিত বলে দাবি করেন কাউন্সিলর। তখনই ঘোষণা করেন শিবির বদলের বিষয়ে। এমনকী তাঁদের ইছাপুরের বাড়িতে হাজির হন বিজেপি নেতা অর্জুন সিং। সেই ঘটনার কয়েক মাস পরই স্বামীকে নিয়ে বিজেপিতে যোগদান করেন তৃণমূল কাউন্সিলর।

সবমিলিয়ে ভোটের আগে তৃণমূল-বিজেপি দুই দলেই প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে অস্বস্তি বাড়ছে।                       

 

 

 

সেরা শিরোনাম

RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের
Birbhum News: পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে উত্তপ্ত তারাপীঠের বুধিগ্রাম! এলাকায় বোমাবাজির অভিযোগ
Adhir Chowdhury:
Abhishek Banerjee: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, জ্ঞানেশ কুমারকে আক্রমণে অভিষেক, বললেন...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget