এক্সপ্লোর

Nadia: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী

দীর্ঘদিন ধরে সহবাসের পর বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে এক পুলিশকর্মীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ।

সমীরণ পাল, গোপালনগর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নার্সিং ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সহবাসের পর বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে এক পুলিশকর্মীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে ছাত্রী। এরপরই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মীর নাম উত্তম সরকার। তাঁর বাড়ি নদিয়া জেলার রানাঘাট থানার হবিবপুর গ্রামে। বর্তমানে তিনি আসানসোল রাজ্য পুলিশের ৭ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। 

ঠিক কী অভিযোগ?

বছরখানেক আগে ফেসবুকের মাধ্যমে উত্তম সরকারের সঙ্গে আলাপ হয় উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানা এলাকার বাসিন্দা নার্সিং-এর এক ছাত্রীর। এরপর তাঁদের মধ্যে প্রেমের একটি সম্পর্কও তৈরি হয়। এরপর সম্পর্ক এগোতে থাকলে ওই পুলিশ কর্মী যুবতীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেন। 

অভিযোগকারিণী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উত্তম তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন। বর্তমানে তিনি অন্ত:‌সত্ত্বা হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে তিনি উত্তমকে বিয়ের প্রস্তাব দিতেই বেঁকে বসেন ওই পুলিশকর্মী। রীতিমতো সম্পর্কও অস্বীকার করেন তিনি, এমনটাই অভিযোগ। অগত্যা উপায় না পেয়ে গত ২২ মার্চ উত্তমের বিরুদ্ধে গোপালনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই যুবতী। 

ঘটনার তদন্তে নেমে গোপালনগর থানার পুলিশ সোমবার রাতে নদিয়ার নবদ্বীপ থেকে অভিযুক্ত পুলিশ কর্মী উত্তম সরকারকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। 

এদিকে, একুশ শতকে এক বর্বরতার সাক্ষী ডায়মন্ড হারবার থানা। বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহে এক গৃহবধূকে ন্যাড়া করে কালি মাখিয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চৌষা গ্রামের ওই গৃহবধূ প্রতিবেশী এক যুবকরে সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সোমবার ওই গৃহবধূকে তাঁর প্রেমিক বাড়িতে ডেকে নিয়ে যায় বলেও দাবি। এরপরেই উত্তেজিত গ্রামবাসীরা গৃহবধূকে ধরে তাঁর মাথা ন্যাড়া করে দেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: 'ডাকাতটাকে পুলিশমন্ত্রীর উপর ছেড়ে দিন, ঠিক করার দায়িত্ব আমার', কাকে নিশানা শুভেন্দু অধিকারীর?
'ডাকাতটাকে পুলিশমন্ত্রীর উপর ছেড়ে দিন, ঠিক করার দায়িত্ব আমার', কাকে নিশানা শুভেন্দু অধিকারীর?
TMC News: গরহাজির তৃণমূল কাউন্সিলররা, কলকাতা পুরসভার চেয়ারপার্সনের বৈঠক বাতিল
গরহাজির তৃণমূল কাউন্সিলররা, কলকাতা পুরসভার চেয়ারপার্সনের বৈঠক বাতিল
Modi In West Bengal: পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, যাবেন তারকেশ্বরে, জানালেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, যাবেন তারকেশ্বরে, জানালেন শুভেন্দু
Shyama Prasad Mukherjee Idol: শ্যামাপ্রসাদের সুউচ্চ মূর্তি তৈরি হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কত উঁচু, কোথায় বসবে?
শ্যামাপ্রসাদের সুউচ্চ মূর্তি তৈরি হবে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, কত উঁচু, কোথায় বসবে?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget