এক্সপ্লোর

Nadia Weather: দুপুর গড়াতেই ঝড়, সঙ্গী শিলাবৃষ্টি, উল্টে পড়ল গাছ

Weather Forecast:ঝড় আর বৃষ্টিতে বৈশাখ মাসেও যেন আষাঢ়ের স্বাদ। সারা রাজ্যেই নানা জেলায় এদিন বৃষ্টি হয়েছে।


সুজিত মণ্ডল, নদিয়া: সপ্তাহান্তে গরম থেকে স্বস্তি। ঝড় আর বৃষ্টিতে বৈশাখ মাসেও যেন আষাঢ়ের স্বাদ। সারা রাজ্যেই নানা জেলায় এদিন বৃষ্টি হয়েছে। নদিয়ার আবহাওয়াও তেমনই।

নদিয়ার কল্যাণী থানার সগুনা ও গয়েশপুর এলাকায় দুপুরে কালো মেঘ করে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের আঘাতে একাধিক বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়ে গিয়েছে একাধিক গাছ। হাওয়ার ধাক্কায় কোনও কোনও বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে সগুনা এলাকায়। নদিয়ার গয়েশপুরেও হাওয়ার দাপট দেখা গিয়েছে। সেখানে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

শনিবার বিকেলেও ঝড়বৃষ্টি হয়েছিল নদিয়ার (Nadia) বিভিন্ন জায়গায়। জমিতে চাষ করার সময় চাপড়ায় বজ্রপাতে (Lightning) মৃত্যু হয় এক ব্যক্তির। কৃষ্ণগঞ্জেও জয়দেব মণ্ডল নামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়। ৫৩ বছরের ওই প্রৌঢ়ের বাড়ি  গোয়ারীর মন্ডলপাড়ায়। প্রশাসন জানিয়েছে, শনিবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়েছিল। তখন আম বাগানের পাহারারত চার ব্যক্তি বাগানেরই কুঁড়েঘরে আশ্রয় নেন। কিন্তু ঘটনাস্থলে ওই কুঁড়ে ঘরেই বাজ পড়ে। তাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। বাকিরা জখম হন। এছাড়াও করিমপুরে প্রায় এক ঘন্টা যাবৎ ঝড় ও বৃষ্টি হয়। বৃষ্টিতে ডুবে যায় অনেক রাস্তাঘাট।  করিমপুরের বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। গাছের ডাল ভেঙে চার চাকা গাড়ির উপর পড়ে যায়। অনেক জায়গাতেই বিদ্যুতের তার ছিড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক দোকানের ফ্লেক্স বা বোর্ড উড়ে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই মরসুমে বজ্রপাতে মৃত্যুর ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। গত বৃহস্পতিবার বৃষ্টিপাতের জেরে গোটা পূর্ব বর্ধমান জেলাজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৪ জন। আহত হন ১ জন। সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় বজ্রপাতে মারা গিয়েছেন বেশ কয়েকজন।

কলকাতাতেও ঝড়-বৃষ্টি:
কলকাতা ও লাগোয়া এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতায় অবতরণ করতে পারেনি ৪টি বিমান। কলকাতা বিমানবন্দরের কাছে এসেও ফিরে যেতে হয়েছে ৪টি বিমানকে। মুষলধারে বৃষ্টি ও ঝড়ের জন্য অবতরণে সমস্যা হয়েছে। সেই কারণেই ফেরানো হয়েছে ৪টি বিমান। উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget