এক্সপ্লোর

Nadia News: একের পর এক যাত্রীকে পিষে নয়ানজুলিতে উল্টে গেল ট্রাক, ভয়াবহ দুর্ঘটনার বলি ২

Road Accident: আহতদের ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে এক আরও এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

নদিয়া: ফের পথ দুর্ঘটনার (Road Accident) বলি হলেন দুই পথযাত্রী। এবার ঘটনাস্থল নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur)। শুক্রবার সকালে শান্তিপুর থানার ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বেপরোয়া গতিতে আসা গাড়ির ধাক্কা মারে। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক গাড়িটি দুর্ঘটনার পর পাল্টি হয়ে পড়ে যায় নয়ানজুলিতে। 

জানা গিয়েছে, ১২ নং জাতীয় সড়ক ধরে রাণাঘাট (Ranaghat) থেকে কৃষ্ণনগর (Krishnanagar) দিকে আসছিল একটি মিনি ট্রাক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ট্রাকটি আসার সময়ে রাস্তায় বেশ কয়েকজনকে ধাক্কা মারে এবং ফুলিয়া বাসস্ট্যান্ডের ওভার ব্রিজের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিকে পিষেও দেয় ওই গাড়িটি। শেষ নয় এখানেই, এর পর রাস্তার ধারে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীদেরও সজরে ধাক্কা মারে ট্রাকটি। 

তার পর ডিভাইডারের ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে পড়ে যায় ওই মিনি ট্রাকটি। গুরুতর জখম পথচারীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের মধ্যে আরও এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল মিনি ট্রাকটি। তবে চালকের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আগেও একাধিক দুর্ঘটনা: কিছুদিন আগে মুকুটমণিপুর থেকে পিকনিক করে ফেরার পথে, বাঁকুড়ার বিষ্ণুপুরে গাড়ির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি চালকের মৃত্য হয় ঘটনায়। আহত হন গাড়ির দুই যাত্রী। সেবারও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে ডিম বোঝাই ম্যাটাডোর। গাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর থেকে গাড়ি করে এসেছিল ৬ জনের একটি দল। বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড় ঘুরে, মুকুটমণিপুরে পিকনিক সেরে ফেরার সময় রাত ৯টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকাদহ চেকপোস্টের কাছে দুর্ঘটনা ঘটে। 

অন্যদিকে প্রিজন ভ্যানের ধাক্কায় স্কুটার চালকের মৃত্যু হয়েছিল কিছুদিন আগেই। এই অভিযোগে বিটি রোড অবরোধও করেন স্থানীয়রা। এদিন সকালে টিটাগড় থানার সামনে দুর্ঘটনাটি ঘটেছিল। অভিযোগ, প্রিজন ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় স্কুটার চালক সুজল হেলার। যদিও পুলিশের দাবি, স্কুটার চালক অটোর পিছনে ধাক্কা মারেন। পিছনেই ছিল পুলিশের প্রিজন ভ্যান। ওই প্রিজন ভ্যানে তুলে আহতকে হাসপাতালে নিয়ে যায় পুলিশই।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: 'চোখে দেখো না, কানে দেখো তুমি, আর শুধরিয়ে নাও গা', চাঞ্চল্যকর মন্তব্য মমতার 'স্নেহের কেষ্ট'র
'চোখে দেখো না, কানে দেখো তুমি, আর শুধরিয়ে নাও গা', চাঞ্চল্যকর মন্তব্য মমতার 'স্নেহের কেষ্ট'র
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হোসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হোসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Mamata Banerjee : মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: সাদ্দাম হুসেনের সঙ্গে মমতার তুলনা মদন মিত্রের, বললেন, ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে ও ভস্মীভূত হয়ে যাবে’
সাদ্দাম হুসেনের সঙ্গে মমতার তুলনা মদন মিত্রের, বললেন, ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে ও ভস্মীভূত হয়ে যাবে’
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Mamata Banerjee : মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
Madan Mitra News : 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর' কালীঘাট-তৃণমূল ছেড়েই মমতা-শিবির নিয়ে বিস্ফোরক মদন
কালীঘাট তৃণমূল কেন ছাড়লেন মদন মিত্র ? কারণ সেই অভিষেকই ? স্পষ্ট করে দিলেন সবটাই
Embed widget