এক্সপ্লোর

Nadia News: নদিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা শববাহী গাড়ির, মৃত ১৮

Nadia Accident News: স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে লরিতে করে মৃতদেহ সত্কার করতে নবদ্বীপে যাচ্ছিলেন বেশ কয়েকজন। ফুলবাড়ির কাছে উল্টোদিক আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

প্রদ্যোৎ সরকার, নদিয়া:  নদিয়ায়  (Nadia) মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। মৃত্যু হল ১৭ জনের। আহত আরও বেশ কয়েকজন। জানা গেছে, নদিয়ার হাঁসখালিতে (Hanskhali) দুর্ঘটনার কবলে পড়ে একটি শববাহী গাড়ি। পাথর বোঝাই লরিতে ধাক্কা মারায় ৬ মহিলা, এক শিশু-সহ ১৮ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদার পারমদনপুর এলাকার এক বৃদ্ধার মৃতদেহ সত্কার করতে লরিতে করে নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন আত্মীয়-পরিজনেরা। রাত দেড়টা নাগাদ ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী গাড়ি। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। ঘন কুয়াশা ছিল, চালকেরও ভুল থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের।

দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশও এসে পৌঁছয় ঘটনাস্থলে। ঘটনায় জখমদের হাসপাতালে পাঠানো হয়।  এমন ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

উল্লেখ্য, গতকালই চলন্ত বাস (Bus) থেকে নামতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে এক  যাত্রীর মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটে সল্টলেক সেক্টর ফাইভে । মৃতের নাম মহম্মদ জিশান খান। পুলিশ সূত্রে খবর, বিহারের (Bihar) বাসিন্দা ২১ বছরের তরুণ চিকিত্সার জন্য গতকালই কলকাতায় (Kolkata) আসেন। সকাল সাড়ে ৯টা নাগাদ বেনফিস মোড়ের) কাছে নিউটাউন-সাঁতরাগাছি (Newtown-Santragachhi) রুটের বেসরকারি বাস (Private Bus) থেকে নামতে গিয়ে, পড়ে যান ওই যাত্রী। বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসের চালককে আটক করেছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনাতেও একটি দুর্ঘটনা ঘটেছিল। বাড়ি ফেরার পথে গাছে ধাক্কা বাইকের। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিন যুবকের। মৃত তিনজনই কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার চক কাছারিপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, মৃত তিনজনই পেশায় দর্জি। বৃহস্পতিবার জুমাই নস্কর হাট থেকে সুতো কিনে বাইকে চড়ে ফিরছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইক। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কারও হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে। 

 

 

সেরা শিরোনাম

CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget