এক্সপ্লোর

Nadia Accident : ফের নদিয়া, ফুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি-বাইকে ধাক্কা লরির ; মৃত ১

Nadia road accident : স্থানীয়রা তড়িঘড়ি আঘাতপ্রাপ্ত ৫ জনকে গ্যাস ডেলিভারির একটি গাড়িতে তুলে হাসপাতালে পাঠান। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়...

সুজিত মণ্ডল, ফুলিয়া (নদিয়া ) : দিন দুয়েক আগেই নদিয়ার হাঁসখালিতে (Hanskhali) দুর্ঘটনার কবলে পড়েছিল একটি শববাহী গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৮ জনের। আজ ফের নদিয়ায় দুর্ঘটনা ঘটে। শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সঞ্জয় বিশ্বাস(১৭)। বাড়ি শান্তিপুর থানার গবারচর এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, আজ বিকালে একটি লরি কলকাতার দিক থেকে কৃষ্ণনগরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় ফুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একটি প্যাডেল ভ্যান, একটি মোটরভ্যান এবং দুটি মোটর বাইককে ধাক্কা মারে। মুদিখানার দ্রব্য সহ প্যাডেল ভ্যানটি ভেঙে চুরমার হয়ে যায়। মোটরভ্যানটি প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পাশের গর্তে পড়ে। ভেঙে যায় মোটরবাইক দুটি। 

এরপর স্থানীয়রা তড়িঘড়ি আঘাতপ্রাপ্ত ৫ জনকে গ্যাস ডেলিভারির একটি গাড়িতে তুলে হাসপাতালে পাঠান। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন ৷ চার জনকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই লরি ও দুর্ঘটনা কবলিত মোটরবাইক পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আহতদের দেখতে শান্তিপুর হাসপাতালেও যান। পুলিশ লরি চালককে আটক করেছে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই নদিয়ার হাঁসখালিতে (Hanskhali) দুর্ঘটনার কবলে পড়ে একটি শববাহী গাড়ি। পাথর বোঝাই লরিতে ধাক্কা মারায় ৬ মহিলা, এক শিশু-সহ ১৮ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।

স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদার পারমদনপুর এলাকার এক বৃদ্ধার মৃতদেহ সত্কার করতে লরিতে করে নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন আত্মীয়-পরিজনেরা। রাত দেড়টা নাগাদ ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী গাড়ি। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। ঘন কুয়াশা ছিল, চালকেরও ভুল থাকতে পারে বলে অনুমান করেন স্থানীয়রা। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশও এসে পৌঁছয় ঘটনাস্থলে। ঘটনায় জখমদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget