এক্সপ্লোর

Shantipur News: শান্তিপুরে নেশাগ্রস্ত ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ, পলাতক অভিযুক্ত ভাইপো

Nadia News: এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিরঞ্জন প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন।

সুজিত মণ্ডল, নদিয়া: নেশা করা নিয়ে বরাবর অশান্তি লেগেই থাকত। কিন্তু অশান্তি এ বার অপরাধের আকার নিল নদিয়ায় (Nadia News)। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমন্ত কাকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে (Murder Accusation)। ঘটনার পর থেকেই পলাতক অভিযযুক্ত যুবক। তাঁর খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ। 

নেশাগ্রস্ত অবস্থায় ঘুমন্ত কাকাকে কুপিয়ে খুনের অভিযোগ

নদিয়া জেলার শান্তিপুর (Shantipur News) থানা এলাকার ফুলিয়া দিব্য়ডাঙা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম নিরঞ্জন সরকার। বয়স হয়েছিল ৬২ বছর। অভিযুক্ত তাঁর ভাইপো, বিজয় সরকার। মঙ্গলবার দুপুরে ধারাল অস্ত্র দিয়ে তিনি কাকাকে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ সামনে এল। 

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিরঞ্জন প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। তা নিয়ে অশান্তি লেগেই থাকত বাড়িতে। মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই চাষের জমিতে কাজ করছিলেন তিনি। কাজ করার ফাঁকে এক সময় একটি আমবাগানে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েন। 

আরও পড়ুন: Durgapur Steel Plant : বোনাসের দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে মানববন্ধন, সামিল ডান-বাম সব শ্রমিক সংগঠন

সেই সময়ই ধারাল হাসুয়া দিয়ে তাঁকে বিজয় তাঁকে কোপান বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ঘুমন্ত অবস্থায় নিরঞ্জনকে হাসুয়া দিয়ে কোপাতে শুরু করেন বিজয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরঞ্জনের। বিষয়টি নজরে পড়তে স্থানীয়রাই শান্তিপুর থানায় খবর দেন। তার পর পুলিশ এসে নিরঞ্জনের দেহ উদ্ধার করে। 

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাইপো

নিরঞ্জনের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পারিবারিক অশান্তি, নাকি নেশাগ্রস্ত হওয়ার জন্যই নিরঞ্জনকে খুন করেন বিজয়, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর থেকেই পলাতক বিজয়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। 

মালদায় আইসক্রিম বিক্রেতাকে ছুরি মেরে, টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর দল

এ দিকে, মালদার চাঁচলে আইসক্রিম বিক্রেতাকে ছুরি মারার অভিযোগ। দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে টাকাপয়সাও ছিনিয়ে নেয় বলে জানা গিয়েছে। বুকে, হাতে, সারা শরীর রক্তাক্ত হয় ওই ব্য়ক্তির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। 

মালদা (Malda News) জেলার চাঁচল থানার (Chanchal News) অন্তর্গত যদুপুর এলাকার ঘটনা। আহত আইসক্রিম বিক্রেতার নাম মিনাল হোসেন। বয়স ৩৫ বৃছর। চাঁচল থানার অন্তর্গত কলিগ্রামের যদুপুর এলাকাতেই বাড়ি তাঁর। বাড়ি থেকে অনতিদূরেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করে এবং সব ছিনতাই করে চম্পট দেয়।

 

সেরা শিরোনাম

Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
Hospital Vandalized: নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে
নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget