এক্সপ্লোর

Durgapur Steel Plant : বোনাসের দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে মানববন্ধন, সামিল ডান-বাম সব শ্রমিক সংগঠন

West Burdwan News : মানববন্ধন করে তৃণমূল, বাম, কংগ্রেসের শ্রমিক সংগঠন। ইস্পাতমন্ত্রকের অধীনস্থ দুর্গাপুর স্টিল প্লান্টের বিরুদ্ধে, আন্দোলনে যোগ দিল আরএসএসের শ্রমিক সংগঠনও।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : বোনাসের দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (Durgapur Steel Plant) সামনে মানববন্ধন করলেন শ্রমিকরা। রাজনীতির রং ভুলে শ্রমিক স্বার্থে একজোট হয়ে প্রতিবাদে সামিল ডান-বাম সব ক’টি শ্রমিক সংগঠন। কেন্দ্রীয় স্তরে আলোচনা চলছে বলে জানানো হয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তরফে।

বোনাসের দাবি, ফিকে রাজনীতির রং

সামনের বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে বিভিন্ন ইস্যুতে শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে। কিন্তু, এই পরিস্থিতিতে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল দুর্গাপুরে। বোনাসের দাবিতে রাজনীতির রং ভুলে দুর্গাপুর স্টিল প্লান্টের গেটের সামনে। মানববন্ধন করে তৃণমূল, বাম, কংগ্রেসের শ্রমিক সংগঠন। ইস্পাতমন্ত্রকের অধীনস্থ দুর্গাপুর স্টিল প্লান্টের বিরুদ্ধে, আন্দোলনে যোগ দিল আরএসএসের শ্রমিক সংগঠনও।

দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, চলতি আর্থিক বছরে দুর্গাপুর স্টিল প্লান্টের ব্যবসা লাভের মুখ দেখলেও কর্মীদের সম্মানজনক বোনাস দেওয়া হয়নি। ৭টি সংগঠনের নেতৃত্বে পুজোর আগে থেকেই, আন্দোলনে নেমেছেন প্রায় সাড়ে ৬ হাজার স্থায়ী শ্রমিক। দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। পাশাপাশি দাবি আদায়ে সঙ্ঘবদ্ধ আন্দোলন জরুরি মনে করাতেই শ্রমিক স্বার্থে সকলে একসঙ্গে হয়েছে বলেই জানান বিভিন্ন দলের শ্রমিক প্রতিনিধিরা।

কর্তৃপক্ষ কী জানাচ্ছে

দুর্গাপুর স্টিল প্লান্টের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শুধু এটা দুর্গাপুর স্টিল প্লান্টের বিষয় নয়। কেন্দ্রীয় স্তরে আলোচনা চলছে। বাকি জায়গায় বোনাস হলে এখানেও হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে চা শ্রমিকদের সমস্যা, তাঁদের দাবি আদায়ের ইস্যুতে একসঙ্গে দেখা যায় পরস্পরবিরোধী একাধিক রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে। একযোগে আন্দোলনে নামল তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠন। এই ছবি দেখা গেল কোচবিহারের মাথাভাঙার দোলং চা বাগানে। তিন সংগঠনেরই দাবি, শ্রমিকদের স্বার্থেই একযোগে পথে নেমেছে তারা। শ্রমিকদের প্রাপ্য মজুরি দেওয়ার দাবিতে আন্দোলন হয়। আন্দোলনকারীদের দাবি, নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রমিকের সরকার নির্ধারিত ২০২ টাকা করে প্রতিদিন মজুরি পাওয়ার কথা।  কিন্তু, দোলং চা বাগানের শ্রমিকরা পাচ্ছেন ১৯৩ টাকা করে। বাকি টাকা দেওয়ার দাবিতেই এদিন যৌথভাবে আন্দোলনে নামে তিনটি শ্রমিক সংগঠন। শ্রমিক সংগঠনগুলির তোলা অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চায়নি দোলং চা বাগান কর্তৃপক্ষ।

আরও পড়ুন- সিভিকে 'না', মুখ্যমন্ত্রীকে স্থায়ী চাকরির আবেদন মালবাজারের মসিহা মহম্মদ মানিকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget