এক্সপ্লোর

Nadia News: মন্দিরে ঢুকতে বাধা ! নদিয়াকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ হাইকোর্টের বিচারপতির

HC On Nadia Temple: কেন উৎসবে যোগ দিতে পারবেন না? নদিয়াকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ হাইকোর্টের বিচারপতির

সৌভিক মজুমদার, প্রদ্য়োৎ সরকার ও সন্দীপ সরকার, কলকাতা: একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে মন্দিরে ঢুকতে বাধা! শিবের পুজোয় বাধা! এমনই মারাত্মক অভিযোগ উঠেছে নদিয়ার বৈরামপুরে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। চরম বিরক্তি প্রকাশ করে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এই সমস্য়া তো বাংলায় আগে ছিল না! কেন উৎসবে যোগ দিতে পারবেন না? পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মাননীয় বিচারপতি।  

'নিচুজাত', 'দলিত', 'অস্পৃশ্য়' জাত-পাতের এই রোগ মূলত গোবলয়ের বিভিন্ন রাজ্য়ে দেখা যেত! কিন্তু হিন্দু-মুসলমানের রাজনীতির মতোই কি জাতপাতের ভেদাভেদ এই বাংলায় এবার পুরোপুরি ঢুকে পড়তে চলেছে? বাঙালির এতদিনের সভ্য়তা-সংসকৃতির কি এভাবেই অবনমন হবে? নদিয়ার বৈরামপুর এলাকার শতাব্দী প্রাচীন শিব মন্দির। সাধারণ মানুষের নিত্য় পুজোপাঠের জায়গা।

অভিযোগ, এখানেই কিনা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে শিব মন্দিরে পুজো দিতে দেওয়া হচ্ছে না! এই অভিযোগ শুনে চরম বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, এটা হয় কী করে? একটা মানুষ তাঁর অধিকার পাবেন না? এটা তো বাংলায় ছিল না। এমন সমস্য়া এখনও বাংলায় নেই বলে বিশ্বাস করি। কেন তাঁরা উৎসবে যোগ দিতে পারবেন না? 
 
উল্লেখ্য়, নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার এই শিব মন্দিরে, তাঁদের প্রবেশের অনুমতি নেই বলে দাবি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ। তাঁদের দাবি, তাঁরা তফশিলি জাতি হওয়ায়, পুজোপাঠ থেকে ব্রাত্য় করে দেওয়া হয়েছে। অভিযোগ, তিন বছর ধরে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। মানুষগুলো। নদিয়ার  বৈরামপুরের বাসিন্দা যতন দাস বলেন, আমরা দাস সম্প্রদায়ের মানুষ, সেখানে পুজো দেব, সন্ন্য়াসী হব গাজনে, ওরা হতে দেবে না। মন্দির কমিটির লোক। এই নিয়ে আমরা কৃষ্ণনগরে গেছি, DM-এর কাছে। SP-র কাছেও গেছি। কোনও কার্যকরী হয়নি। তার জন্য় আমরা হাইকোর্ট করেছি।  

 নদিয়ার  বৈরামপুরের বাসিন্দা সন্ন্য়াসী দাস বলেন, সারা গ্রামের সাধারণের ব্য়বহার্য। ওই মন্দিরে আমরা পুজো দিতে গেলে, বা সন্ন্য়াসী হতে গেলে আমাদের বাধা দেয়। উচ্চ পর্যায়ের জাত, তারা আমাদের বলে, তোরা সিডিউলড কাস্ট। মুচি জাত। তোদের এখানে আসা যাবে না। এই বলে আমাদের তাড়িয়ে দেয়। আমার বাবা-ঠাকুরদাদারা তারা দাবি জানিয়ে আসছিল। তারা পায়নি সুরাহা। এখন আমাদের ঘরে ঘরে শিক্ষিত ছেলে হয়ে, তারা বলছে, কোন সমাজে বাস করছি?

 সোমবার এই মামলা হাইকোর্টে ওঠে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, পুলিশ কী করছে? আবার বলছি, এই সমস্যা বাংলায় ছিল না। তাহলে বলতে বাধ্য হচ্ছি এটা পুলিশের অক্ষমতা। ওসি নয়, কোনও সিনিয়র অফিসারকে দায়িত্ব নিতে হবে। পিছনে যদি অন্য কোনও কারণ থাকেও সেটাও খুঁজে দেখা পুলিশের কাজ। অফিসে বসে বসে রিপোর্ট তৈরি করছে। আবার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন'চণ্ডাল ভারতবাসী আমার ভাই', আর তাঁর বাংলাতেই কি না, আজ জাতপাতে ভেদাভেদ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget