এক্সপ্লোর

Nadia News: মহিলা হেঁট হতেই উধাও লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ ! কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে দিনেদুপুরে চুরি

Krishnanagar Post Office : আজ দুপুরে পোস্ট অফিসের এক এজেন্ট গ্রাহকদের টাকা জমার দেওয়ার জন্য পোস্ট অফিসে যান

কৃষ্ণনগর : কৃষ্ণনগর মুখ্য ডাকঘর থেকে দিনেদুপুরে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে গেল এলাকায়। দিনেদুপুরে অফিস চলাকালীন পোস্ট অফিস চত্বর থেকে এই ভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

কী ঘটনা ?

আজ দুপুরে অজয় বোস নামে পোস্ট অফিসের এক এজেন্ট গ্রাহকদের টাকা জমার দেওয়ার জন্য পোস্ট অফিসে যান। তিনি একটি টেবিলে টাকার ব্যগটি রেখে তাঁর পরিচিত এক মহিলাকে দেখতে বলে অফিসের ভিতরে কাজে যান। অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ওই মহিলাকে বলেন তাঁর পায়ের কাছে টাকা পড়ে আছে। ওই মহিলা টাকা তোলার জন্য নিচু হন। উঠে দাঁড়াতেই দেখেন টাকার ব্যাগ উধাও। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিও উধাও। ওই ব্যগে এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল বলে জানা গিয়েছে। 

গত সেপ্টেম্বর মাসে দিনেদুপুরে সোনার দোকানে (Gold Showroom Theft) চুরি করে চম্পট দিয়েছিল 'চোর'। হাপিস হয়ে যায় অন্তত দেড় লক্ষ টাকার সোনার গয়না, এমনই অভিযোগ জানান দোকান মালিক। ঘটনাটি ঘটে কৃষ্ণনগরের শক্তিনগরে (Nadia News)। প্রাথমিকভাবে জানা যায়, ক্রেতা সেজে দোকানদারকে বোকা বানানো হয়।

শক্তিনগরের একটি গয়নার দোকানে এসেছিল ওই 'ক্রেতা'। দোকান সূত্রে খবর পাওয়া যায়, সে সোনা ও রুপোর বিভিন্ন গয়নাও দেখে। বেশ কিছু ক্ষণ ধরে গয়না পছন্দ করার পর ড্রয়ার থেকে একটি সোনার গয়না ভর্তি কাগজের মোড়ক অলক্ষ্যে পকেটে ভরে নেয় সে, এমনই অভিযোগ দোকানদারের। তার পর আর সময় নষ্ট নয়। চম্পট দেয় ওই ব্যক্তি। বেশ কিছু ক্ষণ পর দোকানদার বুঝতে পারেন, খোওয়া গিয়েছে সোনার গয়নার মোরক। দোকানের সিসি ক্যামেরা খতিয়ে দেখতেই ধরা পড়ে গোটা কীর্তি। প্রায় দেড় লাখ টাকা মূল্যের গয়না চুরি হয়েছে বলে দাবি করেন গয়নার দোকানের মালিক। নদিয়ার এই ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। তার আগে কোতোয়ালি থানার ভালুকায় দুটি গয়নার দোকানে শাটার ভেঙে চুরি হয়েছিল। রানাঘাটেও একটি গয়নার শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। ফের ভরদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন ওই দোকানে। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। 

চুরি মুর্শিদাবাদে-

এরাজ্যে সোনার দোকানে চুরির ঘটনার যেন শেষ নেই ! এবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ভরতপুরে সোনার দোকানে চুরির ঘটনা ঘটল। ভরতপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটে। প্রায় ৬০ লক্ষ টাকার সোনার গয়না চুরি গিয়েছে বলে দাবি। শুক্রবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। 

সংশ্লিষ্ট সোনার দোকানের মালিক জানান, শাটার তোলা অবস্থায় ছিল দোকান। প্রায় ৬০ লক্ষ টাকার সোনার গয়না মজুত ছিল।

মা সাবিনা ইয়াসমিন ও ছেলে মিলে ভরতপুর থানা সংলগ্ন এলাকায় এই সোনার দোকান চালান। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে শাটার ভেঙে সোনার গয়না চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েন সোনার দোকানের মালিক।

এনিয়ে ইতিমধ্যেই ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

সেরা শিরোনাম

Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget