এক্সপ্লোর

Nadia News: টেন্ডার নিয়ে সংঘাত চরমে, কৃষ্ণ কল্যাণীকে বয়কটের ডাক মানস ঘোষের, তৃণমূলে অন্তর্ঘাত চরমে

TMC Inner Conflict: রায়গঞ্জের বিধায়ক ও তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীকে বয়কট ঘোষণা করলেন  তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। 

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: তৃণমূল নেতা (TMC) ও রায়গঞ্জের (Raiganj) বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বয়কট ঘোষণা করলেন তৃণমূল (TMC) পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। টেন্ডার ইস্যুতে দুই তৃণমূল নেতার সংঘাতের (TMC Inner Conflict) সুর আরও তীব্র হল। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাটের আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি (Uttar Dinajpur News)। 

তৃণমূলের দুই নেতার মধ্যে সংঘাত

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ বলেন, "উনি বলেছেন, পঞ্চায়েত সমিতি ঘুঘুর বাসা। উনি ঘুঘু। ঘুঘু হয়ে কখনও বিজেপি হন। কখনও তৃণমূল হন। উনি নিজে কোথায় থাকবেন, তা নিজেই ঠিক করুন। আমরা রায়গঞ্জের বিধায়ককে বয়কট করছি।"

রায়গঞ্জের তৃণমূল নেতা তথা বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, "উনি পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। নিজের গ্রামে ঢুকতে পারেন না। তার সম্বন্ধে কোনও টিপ্পনী করব না।"

রাজনৈতিক সংঘাতে বন্ধ হয়ে যাওয়া রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তালা খুলল ঠিকই। কিন্তু সংঘাতের সুর একধাক্কায় অনেকটাই চড়ল। রায়গঞ্জের বিধায়ক ও তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীকে বয়কট ঘোষণা করলেন  তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। 

সম্প্রতি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগে সরব হন রায়গঞ্জের বিধায়ক। ২৫টি কাজের টেন্ডার নিয়ে গত ২৬ মে কৃষ্ণ কল্যাণীর অফিসে, তাঁর সঙ্গে পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যদের তুমুল বাদানুবাদ হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন: Asish Banerjee: কাটমানি না খেয়ে সৎ থাকার পরামর্শ ডেপুটি স্পিকারের, কটাক্ষ বিজেপি, সিপিএম-এর

ওই ঘটনায় পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যদের পাশে দাঁড়ান হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন। বিধায়ক পঞ্চায়েত সমিতির সদস্যদের অপমান করেছেন, এই অভিযোগ তুলে গত ২৭ মে অনির্দিষ্টকালের জন্য পঞ্চায়েত সমিতিতে তালা ঝুলিয়ে দেন তৃণমূল সদস্যরাই!  

১৮ দিনের মাথায়, মঙ্গলবার জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে তালা খোলা হল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির। আর সেখান থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ককে বয়কট ঘোষণা করেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। 

মানসের কথায়, "যে বিধায়ককে এখনও বিধানসভায় গিয়ে তৃণমূলের বেঞ্চে না বসে বিজেপির বেঞ্চে বসতে হয় হয়, তার কথায় পঞ্চায়েত সমিতি চলবে এমন কোনও মান নেই। ত্রিস্তরীয় পঞ্চায়েত স্বায়ত্ব শাসিত ব্যবস্থা। এখানে বিধায়কের পরামর্শ দেওয়ার জায়গা আছে। হুইপ দেওয়ার জায়গা নেই। আমাদের কোনও অনুষ্ঠানে কোনও কর্মসূচিতে রায়গঞ্জের বিধায়ককে আমন্ত্রণ জানাবে না। বয়কট করছি।"

আলোচনার মাধ্যমে মিটমাটের আশ্বাস

আবার  কৃষ্ণ কল্যাণী  বলেন, "যিনি তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে লড়েছিলেন, সবাই জানে ভোট লুঠ করে জিতেছিলেন, নিজের এলাকায় ঢুকতে পারেন না, তার কথায় টিপ্পনী করব না।"

এই নিয়ে প্রশ্ন করলে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শেষে বিধায়করা জেলায় ফিরলে বিষয়টি মিটমাটের আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, "পঞ্চায়েত সমিতি জনপরিষেবার জায়গা। তাই খুলে দিতে বলেছি। বিধানসভার অধিবেশন চলছে। বিধায়করা নেই। ওরা এলে বিষয়টি নিয়ে বসব।"আলোচনার মাধ্যমে এই সংঘাত মেটে কিনা, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bhatpara Municipality : একযোগে ৩০ জন কাউন্সিলরের পদত্যাগ ! সঙ্কট এই পুরসভায়..
Bhatpara Municipality : একযোগে ৩০ জন কাউন্সিলরের পদত্যাগ ! সঙ্কট এই পুরসভায়..
Asansol News: ফের চলল বুলডোজার এই এলাকায়, ভাঙা হল 'অবৈধভাবে গড়ে ওঠা' তৃণমূলের পার্টি অফিস
ফের চলল বুলডোজার এই এলাকায়, ভাঙা হল 'অবৈধভাবে গড়ে ওঠা' তৃণমূলের পার্টি অফিস
Kolkata Municipality : নজিরবিহীন ঘটনা কলকাতা পুরসভায়, কাউন্সিলর্স ক্লাব রুমে বসল মাসিক অধিবেশন; নেপথ্যে কী ?
নজিরবিহীন ঘটনা কলকাতা পুরসভায়, কাউন্সিলর্স ক্লাব রুমে বসল মাসিক অধিবেশন; নেপথ্যে কী ?
Koustav Bagchi : 'আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু টলারেট', ফুল দিতে আসা তৃণমূল কর্মীকে 'দরজা' দেখালেন কৌস্তভ
'আই অ্যাম দ্য লাস্ট পার্সন টু টলারেট', ফুল দিতে আসা তৃণমূল কর্মীকে 'দরজা' দেখালেন কৌস্তভ

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget