এক্সপ্লোর

Nadia: সাতসকালে এলোপাথাড়ি গুলি! 'খুন' তৃণমূলকর্মী

TMC:এলাকায় বাম-কংগ্রেসের দাপট বাড়ার নেপথ্যে মাতিয়াজুলদের মদত রয়েছে, এই অভিযোগ তুলে হামলা, দাবি পরিবারের।

প্রদ্যোৎ সরকার ও হিন্দোল দে, নদিয়া: নদিয়ার (Nadia) নাকাশিপাড়ায় খুন তৃণমূলকর্মী (TMC)। তৃণমূলকর্মীকে গুলি করে খুনের অভিযোগ পরিবারের। নিহত তৃণমূলকর্মীর নাম মাতিয়াজুল দফাদার। ঘটনায় আরও ২ তৃণমূল কর্মী গুলিবিদ্ধ। গতকাল রাতে নাকাশিপাড়ায় বাম-কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ। আজ সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মাতিয়াজুল দফাদারের বাড়িতে ঢুকে গুলি চালায়। এলাকায় বাম-কংগ্রেসের দাপট বাড়ার নেপথ্যে মাতিয়াজুলদের মদত রয়েছে, এই অভিযোগ তুলে হামলা, দাবি পরিবারের। এর আগে ১৪ অগাস্ট নাকাশিপাড়ায় ছররা গুলিতে আহত হন শিশু, মহিলা-সহ ১৫ জন।

প্রাক্তন তৃণমূল সদস্য ও আক্রান্ত মিন্টু দফাদার বলেন, 'হঠাৎ ওঁরা ঘেরাও করে এসে আমাদের গুলি। পালাবার টাইম পাইনি। আমার ভাইটাকে আমার চোখের সামনে গুলি করে মেরে ফেলল।' যারা হামলা চালিয়েছে তাঁরা তৃণমূল (TMC) দলই করে বলে দাবি করেছেন তিনি।                  

এই হামলায় অভিযোগ উঠেছে তৃণমূলেরই পঞ্চায়েত (Panchayat Election) সদস্যের ভাই-সহ তিন জনের বিরুদ্ধে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মিন্টু দফাদার, যাঁর পায়ে গুলি লেগেছে, তিনি ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের ধাপারিয়ার প্রাক্তন তৃণমূল সদস্য ছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে তাঁকে আর টিকিট দেয়নি দল। তাঁর পরিবর্তে সেই আসন থেকে জয়ী হন ইয়াদ আলি শেখ। আক্রান্তের অভিযোগ, এলাকায় বাম-কংগ্রেসের (Congress) দাপট বাড়ার নেপথ্যে দফাদার পরিবারের মদত রয়েছে বলে দাবি করে মঙ্গলবার তাঁদের গালিগালাজ করে বর্তমান তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাই হায়দর আলি শেখ। অভিযোগ, বুধবার সকালে তাঁদের বাড়ি ঘিরে গুলি চালানো হয়। 

নাকাশিপাড়ার থানার (Nakashipara Police Station) পুলিশ তদন্ত শুরু করেছে, পুলিশের দাবি মাতিয়াজুল গুলিবিদ্ধ হননি। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। মাতিয়াজুলের দাদা মিন্টু দফাদারের পায়ে গুলি লেগেছে, তিনি এখন চিকিৎসাধীন। তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঝামেলা বলে জানিয়েছে পুলিশও। এই ঘটনায় তৃণমূল বর্তমান পঞ্চায়েত সদস্যের ভাই-সহ ৩ জনের বিরুদ্ধে নাকাশিপাড়া থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে।          

পঞ্চায়েত ভোটের আগে থেকেই চলছে তৃণমূলের সন্ত্রাস, অভিযোগ সিপিএমের। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বুধবার দুপুর পর্যন্ত অভিযুক্তরা অধরা।

আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনে মোতায়েন ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সেরা শিরোনাম

West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget