এক্সপ্লোর

Nadia: মর্মান্তিক দুর্ঘটনা মায়াপুরে! গঙ্গায় ডুবে মৃত্যু এক যুবক ও যুবতীর

Nadia News: দুজনকেই স্থানীয় প্রাথমিক মায়াপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মায়াপুরে।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: মায়াপুরে মর্মান্তিক দুর্ঘটনা। ছাড়ি গঙ্গার জলে ডুবে মৃত্যু হল এক যুবক ও এক যুবতীর। ঘটনাটি বুধবার রাতে মায়াপুরের গঙ্গানগরে ঘটেছে। মৃত ওই দুজন হলেন ২১ বছর বয়সী মলয় সাহা ওরফে বিশ্বরূপ ও ৩৫ বছর বয়সী লীলা অবতার দাস। জানা গেছে, মৃত ওই যুবক মায়াপুর হাসপাতাল পাড়ায় মামার বাড়িতে থাকত। তার আসল বাড়ি শক্তিনগরের বৈকুণ্ঠ সড়কে। অন্যদিকে ওই যুবতী চায়নার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছাড়ি গঙ্গায় রাখা জেলেদের একটি ছোট নৌকায় উঠেছিল ওই দু'জন। কোনও কারণে নৌকায় জল ঢুকে যাওয়ায় সেটি ডুবে যায়। এই খবর জানাজানি হতেই খোঁজাখুঁজি শুরু হয়। রাতেই প্রথমে জল থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় ওই যুবতীকে। এরপর দুজনকেই স্থানীয় প্রাথমিক মায়াপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মায়াপুরে। বৃহস্পতিবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।

Train Cancellation: অফিস টাইমে রেল অবরোধ হাওড়া-গোঘাট শাখায়, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

দিন দুই আগে হাঁসখালিতে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident) ঘটে। নদিয়ায় (Nadia) গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বাবা ও মেয়ের। মর্মান্তিক এই অঘটন ঘটে নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত বেতনা এলাকায়। বুধবার বিকেলে বেতনার একটি মাঠে কৃষ্ণ সাহা খেলা দেখছিলেন। সঙ্গে ছিল তাঁর মেয়ে, চতুর্থ শ্রেণীর ছাত্রী পিউ সাহা। সেই সময় হঠাৎই একটি চারচাকা গাড়ি এসে বাবা ও মেয়েকে ধাক্কা মারে।

কিছু বুঝে ওঠার আগেই বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পিউ সাহাকে মৃত বলে ঘোষণা করেন। তার কিছুক্ষণ পরই বাবা কৃষ্ণ সাহাকেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget