এক্সপ্লোর

Train Cancellation: অফিস টাইমে রেল অবরোধ হাওড়া-গোঘাট শাখায়, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

Howrah-Goghat Rail Block: নিত্যযাত্রীদের অভিযোগ, বেশ কয়েকমাস ধরে ভোরবেলার দুটি ডাউন ট্রেন চলছে না। পরের ট্রেনগুলিও নির্ধারিত সময়ে না আসায় গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে।

সোমনাথ মিত্র, হুগলি: অফিস টাইমে হাওড়া-গোঘাট শাখার নসিবপুর স্টেশনে রেল অবরোধ। আটকে পড়ে আপ আরামবাগ লোকাল ও ডাউন তারকেশ্বর-হাওড়া লোকাল। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, বেশ কয়েকমাস ধরে ভোরবেলার দুটি ডাউন ট্রেন চলছে না। পরের ট্রেনগুলিও নির্ধারিত সময়ে না আসায় গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। রেল কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। 

এদিন সকাল ৬টা ২০ থেকে নসিবপুর স্টেশনে রেল অবরোধ করেন নিত্য যাত্রীদের একাংশ। ঘটনাস্থলে আরপিএফ, জিআরপি ও সিঙ্গুর থানার পুলিশ। 

সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর মেন শাখায় নলপুর স্টেশনে রেল অবরোধে ভোগান্তির খবর প্রকাশ্যে এসেছিল। ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে সেখানে সকাল সাড়ে ৬টা থেকে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। এর ফলে আপ ও ডাউন লাইনে আটকে পড়ে ১৭টি লোকাল, ৫টি মেল এক্সপ্রেস ও একটি মালগাড়ি। আপ লাইনে আটকে পড়ে ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। ডাউন লাইনে আটকে পড়ে জগন্নাথ এক্সপ্রেস। রেল পুলিশের আশ্বাসে সকাল ৯টা ৫ মিনিটে অবরোধ ওঠে। আড়াই ঘণ্টা ধরে অবরোধ চলায় ভোগান্তির শিকার হন অন্য যাত্রীরা।এদিন সেই একই চিত্র দেখা গেল হাওড়ার এই লাইনে। 

অন্যদিকে, হুগলির পড়শি জেলা হাওড়ায় আজ সকাল সকাল আগুন লাগা নিয়ে চাঞ্চল্য ছড়াল। এদিন সকালে নবান্নর কাছে আগুন লাগে। ভোর ৪টে নাগাদ শিবপুর থানা এলাকার মনসাতলায় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের নীচে ঘুঁটের স্তূপে আগুন লেগে যায় বলে জানা যায়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। 

আগুন লাগার খবর পাওয়ার পরে দমকলের দুটি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। মাসকয়েক আগে একই জায়গায় একটি সরকারি অফিসের পিছনে খড়ের গাদায় আগুন লাগে।                                                      

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget