Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Nandigram By Election 2026 CPI Candidate : নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কারা দাঁড়িয়েছেন এই কেন্দ্র থেকে ?

বিটন চক্রবর্তী, ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, ঐশী মুখোপাধ্য়ায়, পূর্ব মেদিনীপুর: মুখ্য়মন্ত্রীর ছেড়ে যাওয়া নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ৬ অক্টোবর উপনির্বাচন হবে। এই কেন্দ্র নিয়ে চূড়ান্ত তৎপরতা নন্দীগ্রামের বিজেপি শিবিরে। নন্দীগ্রামের ৫টি মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে ৫ বিজেপি বিধায়ককে। নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআইও। তাদের প্রার্থী, শান্তিগোপাল গিরি।
মাঝে হলদি নদী, এক পাড়ে হলদিয়া,আরেকপাড়ে নন্দীগ্রাম, ৬ অক্টোবর, পূর্ব মেদিনীপুরের সেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। খোদ মুখ্য়মন্ত্রীর ছেড়ে যাওয়া আসন। শুভেন্দু অধিকারীর পরপর দু'বারের জেতা কেন্দ্র। এই কেন্দ্র নিয়ে চূড়ান্ত তৎপরতা নন্দীগ্রামের বিজেপি শিবিরে। উপনির্বাচনে, নন্দীগ্রাম বিধানসভার ৫টি মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে ৫ বিজেপি বিধায়ককে। তাঁদের মধ্য়ে রয়েছেন ২ মন্ত্রীও। নন্দীগ্রামের ১টি গ্রাম পঞ্চায়েতের জন্য় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নন্দীগ্রাম উপনির্বাচনে, সার্বিকভাবে বিজেপির দায়িত্বে রয়েছেন, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি জেলা কমিটি সদস্য় অভিজিৎ মাইতি বলেন,'আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে আছে। নন্দীগ্রামের মানুষের কাছে আমাদের প্রিয় বিধায়ক ও মুখ্য়মন্ত্রী তিনি অনুরোধ করেছিলেন, আমাকে সর্বোচ্চ ১ লক্ষ ১০ হাজার ভোট দিতে হবে। আমরা ১ লক্ষ ১০ হাজার রেকর্ড ভোটে জয়লাভ করব।' জল্পনা চলছে, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করা হতে পারে শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা-কে। নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরাণি রথ বলেন, CM সাহেব শুভেন্দু বাবুই হচ্ছেন আমার পরিবারের অভিভাবক। উনি যদি আমাকে কোনও দায়িত্ব দেন, আমি মাথা নেব।
বিজেপি যখন রেকর্ডের লক্ষ্য়ে ঝাঁপাচ্ছে, তখন তৃণমূল ভোটের আগেই প্রায় হেরে বসে আছে। তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল প্রাক্তন সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, '২০২৬ বিধানসভা নির্বাচনে যেখানে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৪১% ভোট পেয়েছে, সেখানে ঘুরে দাঁড়ানো যে কোনও সময় যেতে পারে। কিন্তু সেটা আমি চোখে দেখতে পাচ্ছি না।
শনিবার সকালে, নন্দীগ্রামের ভেকুটিয়ায় ভোটের প্রচার করে সিপিএম। পূর্ব মেদিনীপুরের সিপিএম-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য় পরিতোষ পট্টনায়েক বলেন, বলেছিল, ৪৫০ টাকায় গ্য়াস পাবে, বলেছিল ২০০ ইউনিট বিদ্য়ুৎ ফ্রি পাবে, সব মায়েরা ৩ হাজার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, সব বেকার চাকরি পাবে, সব শূন্য়পদ পূরণ হবে, এখন ক্ষমতায় এসে, কেবলমাত্র হুমকি চলছে। এই নির্বাচনে হলুদ কার্ড দেখিয়ে এই সরকারকে সতর্ক করুন।
শনিবার সকালে দেখা গেল, নন্দীগ্রামের হাজরাকাটা এলাকায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ রুট মার্চ করছে। অভয় দিচ্ছেন। কেউ ভয় ভীতি দেখালে যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করে। নন্দীগ্রাম থানার পুলিশ অফিসার বলেন, কোনওরকমভাবে ভয় পাবেন না। আমরা আছি আপনাদের পাশে। কোনওরকমভাবে,ভয় দেখাচ্ছে... আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা প্রয়োজনে নাম, ঠিকানা গোপন রেখে, আইনিভাবে সহায়তা করব। আমরা আছি। সেন্ট্রাল ফোর্স আছে। কোনওরকমভাবে ভয় পাবেন না।' নন্দীগ্রাম উপনির্বাচনের ফল ঘোষণা ৯ অক্টোবর।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |





















