Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম ঘিরে কড়া নিরাপত্তা। গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং।

কলকাতা: কাল উপনির্বাচন, চড়ছে পারদ। নন্দীগ্রাম, বহরমপুর DCRC-তে সাজো সাজো রব। উপনির্বাচনের আগে নন্দীগ্রাম ঘিরে কড়া নিরাপত্তা। গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং।
এরই মধ্যে ভোটের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল নতুন IC হলেন দেবাশিস সরকার। এর আগে নন্দীগ্রাম থানার IC ছিলেন অজয়কুমার মিত্র।
এবারই প্রথম নয়। অতীতেও পশ্চিমবঙ্গে ভোটের মুখে একাধিক আমলা ও পুলিশকর্তাকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। এবছর বিধানসভা নির্বাচনের রাজ্যজুড়ে থানায় থানায় ব্যাপক রদবদল কমিশনের। রবিবার রাজ্য পুলিশের ১৪২টি থানার আইসিকে সরিয়ে নতুন আইসিদের নিয়োগের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
নতুন ইন্সপেকটরদের নামের তালিকা সহ বদলির নির্দেশ রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল কমিশনের তরফে। বদলির তালিকায় উল্লেখযোগ্য ভাবে রয়েছে নন্দীগ্রাম, খেজুরি সহ পূর্ব মেদিনীপুরের ৯টি থানা। নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলার ১৮টি ও বীরভূমের ১০ টি থানায় আইসি বদল করা হয়েছিল।
পাশাপাশি, কলকাতারও ৩০টি থানার ওসি বদল করেছিল কমিশন। তার মধ্যে ছিল ভবানীপুর, কালীঘাট, টালিগঞ্জ, গড়িয়াহাট, এন্টালি, গিরিশপার্ক, হেয়ারস্ট্রিট, বউবাজার মুচিপাড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ থানার নাম। প্রথমে আর জি কর-কাণ্ডের সময়ে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে পর্ণশ্রী থানার ওসি করা হয় কমিশনের নির্দেশনামায়। পরে সেই নাম তুলে নেওয়া হয়। কমিশন জানায় পর্ণশ্রী থানার বর্তমান ওসি পদে বহাল ছিলেন। এছাড়াও ১১জন ডিআইবিকে বদলের নির্দেশ দেওয়া হয়েছিল।
Before You Go
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ























