এক্সপ্লোর

Suvendu Adhikari: ফের নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘মীরজাফর’ লেখা ফ্লেক্স

Poster against Suvendu Adhikari in Nandigram. | পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পড়ল ফ্লেক্স। তাতে স্থানীয় বিজেপি বিধায়ককে আক্রমণ করা হয়েছে ‘মীরজাফর’ বলে।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর গড়ে তাঁরই বিরুদ্ধে পড়ল ‘মীরজাফর’ লেখা ফ্লেক্স। যা দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। পাল্টা জবাব এসেছে প্রতিপক্ষ শিবির থেকেও।

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন, ‘আমি জনপ্রতিনিধি, জাতধর্ম দেখি না। কিছু লোক যারা ভয় পাচ্ছে, তারাও খরচ করছে, আমার অন্য ছবি দিচ্ছে। তাদের অভিনন্দন জানাই।’

পাল্টা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেছেন, ‘মীরজাফর মীরজাফরই। মানুষ বুঝেছে শুভেন্দু কত বড় গদ্দার।’

শনিবার নিজের নির্বাচনী এলাকা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু। উপলক্ষ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করা। কিন্তু, তার আগেই তারাচাঁদবাড়ে পড়ে এই ফ্লেক্স। পুজোর উদ্বোধনী মঞ্চ থেকেই তা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, ‘গুরুদ্বারে গেলেও মাথায় কাপড় দিতে হয়, এখন অন্য ছবি দিচ্ছে। এতে লাভ হবে না। লক্ষ্মণ শেঠকে হারিয়েছি, মমতাকে আপনারা হারাচ্ছেন। শিকড় গভীরে।’

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আক্রমণ শানাতেই, পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। দেবপ্রসাদ বলেছেন, ‘মানুষকে ভুল বোঝাতে প্ররোচিত করছে। মানুষের কাছে পৌঁছতেই এই কৌশল শুভেন্দুর।’

এর আগে গত পয়লা নভেম্বর তেখালিতেও শুভেন্দুর নামে পড়েছিল ‘মীরজাফর’ লেখা ফ্লেক্স। ফের একই ফ্লেক্স ঘিরে চলছে তরজা।

একদা সতীর্থ। এখন শত্রু! নন্দীগ্রাম আন্দোলনের সময় যে শুভেন্দু অধিকারী-মমতা বন্দ্যোপাধ্যায়রা একযোগে সিপিএমকে আক্রমণ করতেন, এখন তাঁরাই একে অপরকে আক্রমণে ব্যাস্ত! প্রায় দেড় দশক আগে সিপিএমের নন্দীগ্রাম পুনর্দখলের সেই তিক্ত স্মৃতির দিনই নন্দীগ্রামে দাঁড়িয়ে তিক্ত বাগযুদ্ধে জড়ায় দু’পক্ষ! নন্দীগ্রামে ভোটযুদ্ধের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও নাম না করে সিপিএমের সঙ্গে অধিকারী পরিবারের যোগসাজোশের অভিযোগে সরব হয়েছিলেন। নন্দীগ্রামের আন্দোলন নিয়ে তৃণমূল-শুভেন্দু অধিকারীর মধ্যে এই কৃতিত্ব নিয়ে তরজার মধ্যেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে কংগ্রেসও। সবমিলিয়ে প্রায় দেড় দশক পর ফেরও রাজ্য রাজনীতিতে নন্দীগ্রামের রেশ অব্যাহত।

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget