এক্সপ্লোর

Nandigram : নন্দীগ্রামে তৃণমূলের তৎপরতা, নভেম্বরে প্রতি বুথে বিক্ষোভ মিছিল তৃণমূলের

শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামে রাজনৈতিক কর্মসূচি বাড়াতে চলেছে তৃণমূল।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দ্বিতীয় দফার উপনির্বাচনেও শেষ হচ্ছে না তৃণমূল - বিজেপি দ্বৈরথ। ভোটপর্ব মিটতেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)গড় নন্দীগ্রামকে (Nandigram) পাখির চোখ করে রাজনৈতিক তৎপরতা বাড়াতে চলেছে রাজ্যের শাসকদল। 

২০০-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরলেও, তৃণমূলের হাতছাড়া হয়েছে নন্দীগ্রাম বিধানসভা আসন। শুক্রবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে একটি সাংগঠনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, দোলা সেন। 

তৃণমূল সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১লা নভেম্বর থেকে নন্দীগ্রামের প্রতিটি বুথে দলের তরফে কালো পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল করা হবে। ৭ই নভেম্বর নন্দীগ্রামের কলেজ মাঠে আয়োজিত হবে তৃণমূলের কর্মিসভা। গুরুত্বপূর্ণ নেতাদের পাশাপাশি একাধিক মন্ত্রী কর্মিসভায় উপস্থিত থাকতে পারেন। তৃণমূল সূত্রে খবর, নন্দীগ্রামের কর্মিসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

আরও পড়ুন :

ছাড় লোকালে, করোনা রুখতে কড়াকড়ি বাড়িয়ে ছাড় এই সময়গুলোকে, দেখে নিন নিয়মবদল

তৃণমূল নেতা সেখ সুফিয়ানের মন্তব্য  , ' শুভেন্দু অধিকারী হ্যাঙ্গিং এমএলএ। গণনায় কারচুপি করে বিধায়ক হয়েছেন। কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে। উনি ধর্মের সুড়সুড়ি দিচ্ছেন, নন্দীগ্রামে বিভাজনের রাজনীতি করছেন,।'

অন্যদিকে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের দাবি,  বিজেপিকে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস এই ধরনের কর্মসূচি নিচ্ছে। এতে কিছু লাভ হবে না। 

তৃণমূল সূত্রে খবর, ১০ নভেম্বর নন্দীগ্রামের কর পল্লিতেও প্রতিবাদ সভা করবে দল।  ২০০৭ সালের ১০ই নভেম্বর নন্দীগ্রাম পুনর্দখলের প্রতিবাদে করা হবে ওই সভা।  

গত ২৩ অক্টোবর, হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে মিছিলে হাঁটেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির নেতা-কর্মীরা । মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। যা নিয়ে তুঙ্গে ওঠে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা।কোভিডকালে মিছিলের অনুমতি দেওয়া হয়নি, এই জানিয়ে শুক্রবারই বিজেপির বেশ কয়েকজন নেতাকে চিঠি দেয় পুলিশ।  তারপরও, নন্দীগ্রামের হরিপুর থেকে টেঙ্গুয়া মোড় পর্যন্ত প্রায় দু’কিলোমিটার মিছিল করা হয়! মিছিল শেষে টেঙ্গুয়া মোড়ে করা হয় একটি পথসভাও। শুভেন্দু বলেন, এটা বিজেপির কোনও অনুষ্ঠান নয়, হিন্দু জাগরণ মঞ্চের...পুলিশ ভয় পেয়ে এসব করেছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget