এক্সপ্লোর

Narayan Debnath Health Update: আচমকা স্বাস্থ্যের অবনতি, সঙ্কটজনক নারায়ণ দেবনাথ

Narayan Debnath Health Update: গতকাল সন্ধেয় সামান্য উন্নতি হয় স্বাস্থ্যের। তবে ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। গঠিত হচ্ছে মেডিক্যাল বোর্ড।

কলকাতা: আচমকা অতি সঙ্কটজনক অবস্থা নারায়ণ দেবনাথের (Narayan Debnath Health Update)। সকালে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় প্রবীণ লেখক-শিল্পীর। রক্তচাপ প্রবলভাবে ওঠা-নামা করছে তাঁর। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রবীণ কার্টুনিস্ট। তাঁর বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।

হাসপাতাল সূত্রে খবর, শিল্পীর বয়স হয়েছে। বার্ধক্যজনিত থেরাপিও চলছিল তাঁর। সোমবার সন্ধেয় শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয় নারায়ণবাবুর। পরিবার এবং চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। সেখান থেকে তাঁকে ফিরিয়ে আনাটা চ্যালেঞ্জ বলে মনে করছেন চিকিৎসকেরা। মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে হাসপাতালের তরফে। সেখানেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।

প্রবীণ শিল্পীকে সারা ক্ষণ পর্যবেক্ষমে রেখেছেন চিকিৎসকেরা। হাসপাতালে নারায়ণবাবুর চিকিৎসক সমরজিৎ নস্কর এবিপি আনন্দকে ফোনে বলেন, ‘‘সকালে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। ভেন্টেলেশনেই রাখা হয়েছে। কাল বেশ ভাল ছিলেন। সব চিকিৎসাই চলছে। তা সত্ত্বেও ওঠানামা করছে রক্তচাপ। সঙ্কটজনক অবস্থায় রয়েছেন শিল্পী। আমরা সবরকমের সাপোর্ট দিচ্ছি। বাড়ির লোজনকে জানানো হয়েছে। অবস্থা বেশ সঙ্কটজনক।’’

নারায়ণবাবুর মধ্যে সেপ্টিসেমিয়ার লক্ষণও দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক সমরজিৎ নস্কর। শরীরের কোনও অঙ্গের ব্যাকটিরিয়াঘটিত সংক্রমণ যখন সংক্রমণের আকার ধারণ করলে, সেখান থেকে সংক্রমণ যখন রক্তে প্রবেশ করে, তাকে বলে সেপ্টিসেমিয়া। এর প্রভাবে শরীরে ক্রিয়া-বিক্রিয়া শুরু হয়। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে শরীরে অন্যান্য অঙ্গ।  তা থেকে একাধিক অঙ্গ অকেজো হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন নারায়ণবাবু। হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয় তাঁকে। মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে দেখতেও যান হাসপাতালে। সেখানে অরূপের কাছ থেকে নারায়ণবাবুর স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget