এক্সপ্লোর

Narendra Modi: 'এমন সাজা দিতে হবে, যাতে সাধুদের অপমানের সাহস না পায়', মমতাকে পাল্টা বার্তা মোদির

Modi Attacks Mamata: পুরুলিয়ার সভা থেকে সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে পাল্টা নিশানা করেছেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, 'ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে ধমকাচ্ছে।

কলকাতা: গোঘাটের সভা থেকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটে বিজেপিকে (BJP) সমর্থনের অভিযোগ তুলেছিলেন তিনি। এদিকে আজই বঙ্গে প্রচারে এসেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। পুরুলিয়ার সভা থেকে সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে পাল্টা নিশানা করেছেন মোদি। 

প্রধানমন্ত্রী বলেন, 'ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে ধমকাচ্ছে। বাংলার তৃণমূল সরকার সাধুদের নাম নিয়ে হুমকি দিচ্ছে। ভোটব্যাঙ্কের স্বার্থে কত নীচে নেমে গিয়েছে তৃণমূল। আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না। এদের এমন সাজা দিতে হবে, যাতে সাধুদের অপমানের সাহস না পায়। রামের নামেও আপত্তি তৃণমূলের। ভোটব্যাঙ্কের স্বার্থে মানুষের আস্থায় আঘাত তৃণমূলের'। 

এর আগে মমতা কী বলেছিলেন? 

গোঘাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না। সরাসরি রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন। আসানসোলেও একটা মিশন আছে। ইস্কনকেও আমি নদিয়ায় ৭০০ একর জমি দিয়েছি। দিল্লি থেকে বিজেপিকে ভোট দিতে বলার জন্য নির্দেশ আসছে। আপনাদের এই মেয়েটা বেঁচে না থাকলে স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকত না'।

আরও পড়ুন, 'সব সাধু তো সমান নয়', মমতার নিশানায় মিশন-আশ্রমের সন্ন্যাসীরা

তৃণমূল ও ইন্ডিয়া জোটকে আক্রমণ মোদির

অন্যদিকে, পুরুলিয়ার সভা থেকে ইন্ডিয়া জোটকেও নিশানা করেছেন মোদি। তিনি বলেন, 'এখন ইন্ডিয়া জোটের সব তির শেষ হয়ে গিয়েছে। ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দিয়েছি। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের মদত ইন্ডিয়া জোটের সদস্যদের। দেশের সংবিধান ধ্বংস করতে চাইছে ইন্ডিয়া জোট। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় ইন্ডিয়া জোট। মা-মাটি-মানুষকে রক্ষার কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। কিন্তু মা-মাটি-মানুষের অধিকার লুঠ করেছে তৃণমূল। শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালির মহিলাদের দোষী বলে চিহ্নিত করছে তৃণমূল। সন্দেশখালির অপরাধীদের বাঁচাতে নিরীহ মহিলাদের সম্মানহানি করা হচ্ছে। যে বাংলায় সরস্বতী পুজো হয়, সেখানে শিক্ষা ক্ষেত্রেও চুরি করেছে তৃণমূল। তোলাবাজি আর চুরিই তৃণমূলের নীতি। তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার হয়েছে। আমি নিজে চোখে কখনও এতো নোট দেখিনি। এরা নিজেরা দুর্নীতি করবে, আর মোদিকে দোষারোপ করবে। দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না। ৪ জুনের পর নতুন সরকার গঠনের পর কড়া পদক্ষেপ'।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget