এক্সপ্লোর

Modi in Durgapur : 'আজ পশ্চিমবঙ্গে হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়', আর জি কর-কসবা কলেজের প্রসঙ্গ তুলে তৃণমূলকে তুলোধনা প্রধানমন্ত্রীর

Narendra Modi condemns RG Kar, kasba Case : এদিন এই দুই ইস্যুতে দুর্গাপুরের সভা থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী।

দুর্গাপুর : আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সময়ে। যে ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটে যায় কসবা কলেজের ঘটনা। যাকে কেন্দ্র করে ফের একবার বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। এই দুই ঘটনার কথা এবার উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। এদিন এই দুই ইস্যুতে দুর্গাপুরের সভা থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। আর জি করকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আজ পশ্চিমবঙ্গে হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। আপনারা দেখেছেন, যখন চিকিৎসক-বেটির সঙ্গে অত্যাচার হয়েছিল, তখন কীভাবে তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে নেমে পড়েছিল।" এরপরই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাউথ সিটি ল'কলেজের ঘটনা উঠে আসে তাঁর মুখে। প্রধানমন্ত্রী বলেন, "এই ঘটনা (আর জি কর) দেশ এখনও ভুলতে পারেনি, আরও একটি কলেজে এক কন্যার সঙ্গে ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। এই ঘটনাতেও যারা অভিযুক্ত তাদের যোগাযোগ রয়েছে তৃণমূলের সঙ্গে। তৃণমূলের বড় নেতা-মন্ত্রীরা অভিযুক্তদের পরিবর্তে অত্যাচারিতাকেই দোষ দিচ্ছেন। এমন অনেক উদাহরণ আছে যা তৃণমূলের নির্মমতার সাক্ষী। আমাদের একসঙ্গে বাংলাকে এই নিমর্মতা থেকে বের করতে হবে।"

আর জি কর ও কসবা কলেজের ঘটনা-

৯ অগাস্ট ২০২৪, RG কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। তার ১০ মাসের মাথায়, কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজ ক্যাম্পাসে প্রথম বর্ষের আইন পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় গ্রেফতার হন ওই কলেজেরই প্রাক্তনী ও প্রাক্তন TMCP নেতা মনোজিৎ মিশ্র, প্রথম বর্ষের আইন পড়ুয়া জেব আহমেদ ও কলেজে নির্যাতিতার সিনিয়র প্রমিত মুখোপাধ্যায়। কলেজ চত্বরে গণধর্ষণের ঘটনায় নাইট গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করে কসবা থানার পুলিশ।

RG কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় দিনকয়েক আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। নিজেকে বেকসুর দাবি করেছে সঞ্জয়। এনিয়ে মামলা গ্রহণ করেছে আদালত। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে সেপ্টেম্বরে মামলার শুনানি। গত ২০ জানুয়ারি RG কর মেডিক্যালে ধর্ষণ-খুনে দোষী সাব্য়স্ত হয় সঞ্জয় রায়। আমৃত্য়ু কারাদণ্ডের সাজা দেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। কিন্তু, দোষী কি সঞ্জয় রায় একা ? নাকি আরও কেউ ? সেই প্রশ্নের উত্তর আজও অধরা। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে আগামী ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর জি করের নিহত চিকিৎসকের বাবা-মা। পতাকা, ব্যানার ছেড়ে সব স্তরেব মানুষের কাছে অভিযানে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget