এক্সপ্লোর

Narendra Modi Sandeshkhali : বারাসাতে সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী, সভায় যাওয়ার আগের দিনই 'পুলিশের তলব'

Sandeshkhali : আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন সন্দেশখালির মহিলারা। সকাল সকাল সন্দেশখালি ঘাটে জড়ো হয়েছেন মহিলারা।


সমীরণ পাল, বারাসাত : সন্দেশখালি ( Sandeshkhali )  ইস্যুতে ফুটছে বাংলা ( West Bengal ) । সন্দেশখালির মহিলাদের কান্নার আওয়াজ পৌঁছেছে সারা দেশে। বাংলার রাজনীতিতে এখন সবথেকে বড় ইস্যু সন্দেশখালি। শেখ শাহজাহান বাহিনীর দৌরাত্ম্যে পর্যুদস্ত গ্রামবাসীদের সঙ্গে এবার কথা বলতে চান  প্রধানমন্ত্রী। বারাসাতের সভা থেকেই সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদি। আর দেশের প্রধানমন্ত্রীকে নিজেদের কথা জানাতে বারাসাত যেতে দলে দলে সন্দেশখালি ঘাটে জড়ো হচ্ছেন মহিলারা। তাঁদের কাছে শোনা গেল চাঞ্চল্যকর অভিযোগ। একজন মহিলা জানালেন, তিনি থানায় কোনও অভিযোগ জানাননি, কারও কাছেও কোনও অভিযোগ জানানোর কথা বলেননি। অথচ মেদির সভায় যাওয়ার আগের দিনই তাঁর বাড়িতে সাদা-পোশাকে চার মহিলা পুলিশ কনস্টেবল আসেন। বলেন তাঁকে পর দিন অর্থাৎ বুধবার থানায় তলব করা হয়েছে। তা সত্ত্বেও তিনি যাচ্ছেন মোদির সভাতেই। কারণ তাঁরা মোদির সঙ্গে দেখা করার আমন্ত্রণপত্র পেয়েছেন। 

মাসদুয়েক ধরে অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে সেখানে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই আবহে আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যাওয়ার উদ্য়োগ নিয়েছে বিজেপি। সকাল সকাল সন্দেশখালি ঘাটে জড়ো হয়েছেন মহিলারা। কীভাবে অত্যাচারিত হয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তা জানাবেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন। সন্দেশখালির কথা নিজের দলের প্রতিনিধিদের কাছে বারবার শুনেছেন প্রধানমন্ত্রী। আগের বার আরামবাগের সভার পর এই নিয়ে সম্ভবত কথাও হয়েছে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সঙ্গে। তবে এবার সন্দেশখালির মানুষের থেকেই তাদেরল অভিযোগের কথা শুনতে চান তিনি। 

আজ বারাসাতের কাছারি ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদি। অংশ নেবেন বিজেপি মহিলা মোর্চার নারী শক্তি বন্দন অনুষ্ঠানে। দেশের ৪ হাজার ১০০ জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিজেপি। তার আগে সকালে হাওড়া ময়দান-ধর্মতলা, কবি সুভাষ থেকে রুবি ও তারাতলা-মাঝেরহাট মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  

                      
আরও পড়ুন : 

আন্তর্জাতিক নারী দিবসের আগে, বৃহস্পতিবার কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেদিনই সন্দেশখালি ইস্য়ুতে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। ৭ মার্চ তৃণমূলনেত্রীর মিছিলের দিন সন্দেশখালি যাবেন লকেট চট্টোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্ররা, যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

Mamata Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget