এক্সপ্লোর

Narendrapur Viral Video: চপার দিয়ে যুবককে এলোপাথাড়ি কোপ, বাইক রাখাকে কেন্দ্র করে ধুন্ধুমার

চপার দিয়ে যুবককে এলোপাথাড়ি কোপ, আহত আরও কয়েকজন। গ্রেফতার অভিযুক্ত স্থানীয় দুষ্কৃতী বাপ্পা মণ্ডল। 

হিন্দোল দে ও রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর (দক্ষিণ ২৪ পরগনা ): নরেন্দ্রপুরে রেনিয়ায় হাড়হিম করা হামলা। বাইক রাখাকে কেন্দ্র করে বচসার জেরে প্রকাশ্যে খুনের চেষ্টা। চপার দিয়ে যুবককে এলোপাথাড়ি কোপ, আহত আরও কয়েকজন। গ্রেফতার অভিযুক্ত স্থানীয় দুষ্কৃতী বাপ্পা মণ্ডল। 

বাইক রাখাকে কেন্দ্র করে গন্ডগোল! তার জেরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা! গতকাল রাতে মারাত্মক ঘটনা ঘটে নরেন্দ্রপুরে। বুধবার বিকেল পর্যন্ত জ্ঞান আসেনি আক্রান্তের। এদিকে, খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে এর আগে অ্যাসিড ছোড়া ও ধর্ষণের অভিযোগ রয়েছে।

প্রথমে বাইকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত। একবার নয়, একাধিকবার। যার বাইক, তিনি এসে বাধা দিতে গেলে, তাঁর মুখেও ভয়ঙ্করভাবে আঘাত। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন যুবক। বাইক রাখাকে কেন্দ্র করে গন্ডগোল! তার জেরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা!

মঙ্গলবার রাতে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ঘটে এই মারাত্মক ঘটনা। নরেন্দ্রপুরের জয়কৃষ্ণপুর বুড়িয়ায় একটি অনুষ্ঠান ছিল। তারই প্য়ান্ডেল তৈরি ও অন্যান্য কাজেক দায়িত্ব পান, প্রসেনজিৎ সর্দার (২৬) নামে  বাঁশদ্রোণীর বাসিন্দা এই যুবক। কাজের সূত্রেই মঙ্গলবার রাতে নরেন্দ্রপুরে যান তিনি। অনুষ্ঠানস্থলের অদূরে রাখা ছিল তাঁর বাইক। 

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, হঠাৎ সেই সময় এসে ধারাল চপার দিয়ে বাইকে আঘাত করতে শুরু করে বাপ্পা মণ্ডল নামে স্থানীয় এই যুবক। বাইকটি ছিল প্রসেনজিতের। স্থানীয়দের দাবি, তিনি এসে শুধু জিজ্ঞেস করেছিলেন, কেন বাইকে হামলা? তখনই সঙ্গে সঙ্গে যুবকের মুখে চপার দিয়ে আঘাত করে অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত যুবক।

প্রকাশ্য়ে খুনের চেষ্টার অভিযোগ। নরেন্দ্রপুরের জয়কৃষ্ণপুর বুড়িয়াতে। শুধু বাঁশদ্রোণীর এই যুবকই নন, চপাড়ের আঘাতে আহত হন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও। অভিযুক্ত যুবক মত্ত অবস্থায় ছিল বলে দাবি স্থানীয়দের। 

নরেন্দ্রপুরের বাসিন্দা সোনামণি মণ্ডল বলছেন, হঠাৎ করে বাপ্পা চপাড় দিয়ে মারতে শুরু করে। এখানে কেন বাইক রাখা হয়েছে। তখন আমার স্বামীকে চপার দিয়ে মারতে যায়। এলোপাথাড়ি চালাতে যায়। আমি বাঁচাতে গেলে চোখের নীচে লাগে চপারের বাঁটটা। কালশিটে পড়ে যায়। রাতেই বাপ্পা মণ্ডল নামে অভিযুক্তকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে এর আগেও অ্য়াসিড ছোড়া ধর্ষণের মতো অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায় ধৃতের বিরুদ্ধে মারামারি, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বাইক রাখাকে কেন্দ্র করে বিবাদ, নাকি নেপথ্য়ে রয়েছে ব্য়ক্তিগত শত্রুতা, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget