এক্সপ্লোর

সন্তানের সঙ্গে সম্পর্ক! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী

স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধেই। স্ত্রীকে খুন করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি

রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর (দক্ষিণ ২৪ পরগণা): ফের শহরতলীতে অমানবিক ঘটনা। স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধেই। স্ত্রীকে খুন করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি, এমনটাই জানা গিয়েছে। সন্তানের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে, এই সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে খুন করল স্বামী। 

ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার নতুন দিয়াড়ায়। জানা গিয়েছে, মৃতার নাম অনিমা মন্ডল। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে কাটারি, দুটো ছুরি ও একাধিক ব্লেড। পুলিশের অনুমান, এই অস্ত্র ব্যবহার করেই স্ত্রীকে নৃশংসভাবে খুন করেছেন স্বামী প্রসুন্ন মন্ডল। ঘটনাস্থল থেকে উদ্ধার সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, স্ত্রী অণিমাকে অন্য কোনও পুরুষের সঙ্গে কথা বলতে দেখলেই  বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে স্ত্রীকে সন্দেহ করতেন প্রসুন্ন। স্থানীয়রা জানায়, সন্দেহের বশে স্ত্রী অনিমাকে প্রায়শই মারধর করতেন। এক সপ্তাহ আগে বাড়ি ছেড়ে চলে যান অনিমা দেবী। ফের তিনি নিজেই ফিরে আসেন দিন দুয়েক আগে। 

রবিবার রাতে ওই বাড়ি থেকেই চিৎকার শোনেন স্থানীয়রা।  ছুটে গিয়েই দেখেন নৃশংস দৃশ্য। এক যুবক রাতে এই ঘটনা টের পেয়ে পাড়া প্রতিবেশিদের জানান। এদিকে, স্ত্রীকে খুন করার পর প্রসুন্ন নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। খুনের অস্ত্র দিয়েই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। দরজা ভেঙে উদ্ধার করা হয় তাঁদের। 

এরপর স্থানীয়রাই খবর দেয় নরেন্দ্রপুর থানায়। ভোররাতে পুলিশ পৌঁছে দুজনকেই উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত বলে ঘোষণা করা হয় অনিমা দেবীকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্বামীকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই অস্ত্র দিয়ে খুন ও আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্প্রতি বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে ‘খুন করে’ পুলিশের কাছে আত্মসমর্পণ করে এক স্বামী। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে ওই ব্যক্তি স্ত্রীকে খুন করে। এর পর চিত্‍পুর থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামীর। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। মুনমুনের পরিবারের লোকজনদের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে মুনমুনের স্বামী সন্দেহ করত। কারও সঙ্গে কথা বললেই সন্দেহ করত অভিযুক্ত। সেই সন্দেহেই খুন, নাকি অন্য কোনও কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget