এক্সপ্লোর

Narendrapur Road Accident: বেপরোয়া গতির পণ্যবাহী ভ্যান ধাক্কা মেরে টেনে নিয়ে গেল ছাত্রীকে, চিকিৎসা চলছে হাসপাতালে

Road Accident: দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রীকে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ির চালককে। কী বলছেন স্থানীয় বাসিন্দারা?

সুদীপ্ত আচার্য, কলকাতা: ফের পথে মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। গুরুতর জখম হল এক ছাত্রী (Student Injured)। টিউশন থেকে ফেরার পথে পণ্যবাহী ভ্যান ধাক্কা মারে ছাত্রীকে। এরপর বেপরোয়া গতি তাকে বেশ কয়েক মিটার টেনেও নিয়ে যায়। ঘটনায় প্রবলভাবে আহত পড়ুয়া। কী বলছেন প্রত্যক্ষদর্শীরা? ঘটনা নরেন্দ্রপুর থানা এলাকার (Narendrapur)। 

টিউশন থেকে ফেরার পথে সাংঘাতিক দুর্ঘটনার শিকার ছাত্রী

টিউশন থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হল এক ছাত্রী। নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়া মোড়ে বাইপাসের ধারে মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কামালগাজির দিক থেকে গড়িয়া ঢালাই ব্রিজের দিকে যাওয়ার পথে ছাত্রীকে ধাক্কা মারে একটি সবজি বোঝাই গাড়ি। বেপরোয়া গতিতে বেশ কয়েক মিটার টেনেও নিয়ে যায় তাকে। এরপর গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে ওই চালক। ধাওয়া করে পাটুলির কাছে গাড়িটিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারাই।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রীকে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ির চালককে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত চালক। এরপর বেশ কিছুক্ষণ গাড়িটি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

একাধিক পথ দুর্ঘটনার খবর রাজ্য থেকে জেলায়

গত বছর অগাস্ট মাসের ঘটনা। বাবার সাইকেলের পিছনে চড়ে স্কুলের পথ ধরেছিল খুদে। পরীক্ষার দিনে প্রশ্নোত্তর কী আসতে পারে তা নিয়ে বাবার সঙ্গে কথাবার্তার মাঝেই নেমে আসে ভয়ঙ্কর পরিণতি। দ্রুতগতিতে এসে একটি লরি ধাক্কা মারে সাইকেলে। যে ধাক্কায় খুদে ছাত্রী রাস্তায় ছিটকে গেলে তাকে পিষে দিয়ে চলে যায় লরিটি! দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের গোতলাহাটের ঘটনায় শিউরে ওঠেন সকলে।                         

আরও পড়ুন: Kolkata Weather:আজও বৃষ্টির আশা কি ব্যর্থ হবে মহানগরের? কী বলছে পূর্বাভাস?

গত এপ্রিল মাসে ভোরের শহরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। একের পর এক ধাক্কা লাগে পর পর লরির। এক বুধবার ভোরে ঘটনাটি ঘটে বেলঘরিয়া এক্সপ্রেসে। তার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। বন্ধ হয়ে যায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট গামী লেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget