এক্সপ্লোর

SIR: SIR-এর জন্য স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন

SIR News: রাজ্যে রোল অবজার্ভারদের আরও দায়িত্ব দিল কমিশন। রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবে রোল অবজার্ভার। সিইও ও ডিইওদের সঙ্গে বৈঠক করবে।

কলকাতা: SIR-এর জন্য স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানের জন্য স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হল। এক একটি রাজ্যে ২ দিন করে থাকবেন স্পেশাল রোল অবজার্ভাররা, যতদিন না পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ পায়, নির্দেশ কমিশনের।

রাজ্যে রোল অবজার্ভারদের আরও দায়িত্ব দিল কমিশন। রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবে রোল অবজার্ভার। সিইও ও ডিইওদের সঙ্গে বৈঠক করবে। কোনও বৈধ ভোটার যেন বাদ না যায় অথবা কোনও অবৈধ ভোটার যাতে ভোটার তালিকায় থেকে না যায়, দেখবে স্পেশাল রোল অবজার্ভার, নির্দেশ কমিশনের।

এদিকে, খসড়া তালিকায় 'অস্তিত্বহীন' ভোটার মিললে BLO-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ফের বার্তা দিল নির্বাচন কমিশন। এদিনই ডবল এন্ট্রির অভিযোগ নিয়ে মুখ্য় নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ জানায় বিজেপি। 

রাজ্যে জোর কদমে চলছে SIR। বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে এনুমারেশন ফর্ম। এর মধ্যে একাধিক জায়গায় নিয়মভঙ্গের অভিযোগও উঠেছে। কোথাও বাড়ি বাড়ি না গিয়ে, রাস্তায় বসে ফর্ম বিলি করতে দেখা গেছে বিএলও-কে। কোথাও আবার বিএলও-র সঙ্গে ঘুরতে দেখা গেছে তৃণমূল নেতাকে।

এই পরিস্থিতিতে BLO-দের উদ্দশে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের জানানো হয়েছে, খসড়া তালিকায় মৃত ভোটার, ডবল এন্ট্রির মতো ভুল হলে শাস্তির খাঁড়া নামবে BLO-দের উপরই। কড়া পদক্ষেপ করা হবে বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নতুন ট্যাগ লাইন "সাবধানি হটি অর দুর্ঘটনা ঘটি!" অর্থাৎ অসতর্ক হলেই বিপদ!

এদিকে মৃত ভোটারদের বিষয়ে তথ্য় জোগাড় করতে নির্বাচন কমিশন এবার আধারের সাহায্য় নিচ্ছে।কমিশনের নির্দেশে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ১৩ লক্ষ মৃতের নাম মিলেছে, যাদের আধার কার্ড ছিল না।

কোথায় কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে? কত বাকি রয়েছে? এবিষয়ে জানতে বুধবার রাতে ERO-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে নির্বাচন কমিশন। সূত্রের খবর, শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, জগদ্দল, নোয়াপাড়া, খড়দা, পানিহাটি, মেটিয়াব্রুজ, কলকাতা বন্দর, বেলেঘাটা, কুলটি, কসবা-সহ একাধিক জায়গায় ৭৫ শতাংশের কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget