এক্সপ্লোর

Kakoli Ghosh Dastidar: 'আমার শহিদ, তোমার শহিদ করলে হবে না', এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

Shahid Dibas: পৃথিবীর সকল শহিদকে সম্মান জানানোটা কর্তব্য। আমরাও শহিদ দিবস পালন করব', মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের। 

কলকাতা : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। 'যে ঘটনা ঘটেছিল, সেটা আমার সামনে ঘটেছিল। সেটা নিয়ে আমার শহিদ, তোমার শহিদ করলে হবে না। পৃথিবীর সকল শহিদকে সম্মান জানানোটা কর্তব্য। আমরাও শহিদ দিবস পালন করব', মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের। 

কাকলি বলেছেন, 'শহিদ কিন্তু সবার। যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ হারিয়েছেন তিনিও শহিদ। যিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রাণ দিয়েছেন তিনিও শহিদ। পৃথিবীর যেকোনও কোণে কোনও বিষয়ে যিনি জীবন দিয়েছেন, তাঁকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যাঁরা রাজনীতি করেন তাঁরা তো বিশেষভাবে এগুলো মেনে চলেন। ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো খালি আমার শহিদ, তোমার শহিদ, আজকে শহিদ মিনারের শহিদ, নাকি গান্ধী মূর্তির পাদদেশের শহিদ... সেটা তো নয়। আমরাও সেখানে ছিলাম। পৃথিবীর সকল শহিদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব।' 

'কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়ছে...', বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা, কী বলছেন শমীক ভট্টাচার্য 

NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আরও বলেছেন, 'শহিদ শহিদ-ই হয়। শহিদ কে? যিনি দেশের জন্য প্রাণ দেন। কার্গিলের শহিদও শহিদ, স্বাধীনতা সংগ্রামের শহিদও শহিদ, আবার ২১ জুলাই যাঁরা প্রাণ দিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার স্বার্থে লড়াই করেছিলেন, তাঁরাও শহিদ। আমরা স্মৃতি তর্পণ চিরকালই করেছি। এখনও করব।' 

'কালীঘাট তৃণমূলের ২১ জুলাই হবে বিড়লা তারামণ্ডলের সামনে', শর্ত বেঁধে দিয়ে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভিক্টোরিয়া হাউস, এসপ্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে সভার অনুমতি দিল না আদালত। এইসব জায়গায় সভার অনুমতি দিলে শহর অবরুদ্ধ হয়ে পড়বে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। সর্বাধিক ২৫০০ হাজার কর্মী -সমর্থক নিয়ে পালন করতে হবে শহিদ দিবস, নির্দেশ আদালতের। 'বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা দেখবে পুলিশ। বেলা ১২ টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত কর্মসূচি করা যাবে', জানাল কলকাতা হাইকোর্ট। ২০ জন স্বেচ্ছাসেবকের নাম  ১৮ জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে, নির্দেশ আদালতের। নির্ধারিত রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায়, তা নিশ্চিত করতে হবে 'কালীঘাট তৃণমূল' এবং পুলিশকে, নির্দেশ আদালতের। ২১ জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ত, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget