এক্সপ্লোর

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?

GKSS Poll News: সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়

কলকাতা: পুরসভার ভোট আপাতত বিশ বাঁও জলে। এবছরে তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিনতু শেষ অবধি পুরসভার ভোট কবে হবে? তা নিয়ে জোর জল্পনা চলছে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে এখন জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি হবে সোমবার। ভোট না করে, শুধু নিজেদের লোক বসিয়ে কলকাতা পুরসভা দখল হলে, সেটা আপনি সমর্থন করেন? আমলারা কো-অর্ডিনেটর হলে যে দায়বদ্ধতাটুকু থাকত, সেটা ভোটে না জেতা রাজনৈতিক ব্যক্তিদের থেকে আদৌ আশা করা যায়? 'সেবাদূত' কর্মসূচিতে এক এলাকার সাংসদ-বিধায়কদের দিয়ে অন্য এলাকার মানুষের মন বুঝতে চাইছে রাজ্য বিজেপি। এই উদ্যোগ কি সফল হবে? সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? এরকমই কিছু প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের 'পোল সেগমেন্ট'-এ। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।

কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন?                  

১৮ অক্টোবর নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় (@sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন। 

  • ভোট না করে, শুধু নিজেদের লোক বসিয়ে কলকাতা পুরসভা দখল হলে, সেটা আপনি সমর্থন করেন?

হ্যাঁ বলেছেন ৪০ জন। না বলেছেন ৫৯ জন আর জানি না বলেছেন, ১ জন।

  • আমলারা কো-অর্ডিনেটর হলে যে দায়বদ্ধতাটুকু থাকত, সেটা ভোটে না জেতা রাজনৈতিক ব্যক্তিদের থেকে আদৌ আশা করা যায়?

আশা করা যায় বলছেন ৩৮ জন। করা যায় না বলছেন, ৬০ জন। জানি না বলেছেন, ২ জন।

  • 'সেবাদূত' কর্মসূচিতে এক এলাকার সাংসদ-বিধায়কদের দিয়ে অন্য এলাকার মানুষের মন বুঝতে চাইছে রাজ্য বিজেপি। এই উদ্যোগ কি সফল হবে?

হ্যাঁ  বলেছেন, ৫২ জন। না  বলেছেন, ৪৬ জন। জানি না বলেছেন, ২ জন।

  • সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ?

হ্যাঁ  বলেছেন ৭১ জন। না  বলেছেন, ২৮ জন। জানি না বলেছেন, ১ জন।

https://www.youtube.com/@sangesuman2025/posts - এই লিঙ্কে গেলে আপনিও এই পোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।  

আরও পড়ুন: Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NCPI News : তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
West Bengal Politics : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
Advertisement

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget