এক্সপ্লোর

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!

Big Boss Bangla Update: বিগ বসের ঘরের শেষ টাস্কে কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র প্রতিযোগীরাই এই টাস্কে অংশগ্রহণ করতে পারবেন

কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে শেষ ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে ফের সরগরম গোটা হাউজ! এই সিজনের শেষ ক্যাপ্টেন্সি টাস্কের প্রতিযোগীরা ছিলেন, রাজবীর দে (Rajveer Dey), নিরঞ্জন মন্ডল (Niranjan Mondal), রণিতা দাস (Ranita Das) এবং সৌরভ দাস (Saurav Das)। এই টাস্কটিতে প্রত্যেক সদস্যঘরে ঘরের বিভিন্ন জায়গা থেকে পতাকা জড়ো করতে হবে নির্দিষ্ট বক্সে। টাস্কের শেষ পর্যন্ত যাঁর বাক্সে সবচেয়ে বেশি পতাকা থাকবে, তিনিই হবে বিগ বস বাংলা হাউজের শেষ ক্যাপ্টেন। তবে এই টাস্কে পারফর্ম করতে গিয়েই, বিগ বসের থেকে 'লাস্ট ওয়ার্নিং' পেলেন রাজবীর! এখানেই শেষ নয়, প্রতিযোগীদের ব্যবহার দেখে, মাঝ পথে টাস্ক বন্ধ করে দিতে বাধ্য হলেন 'বিগ বস'।

বিগ বসের ঘরে বাতিল ক্যাপ্টেন্সি টাস্ক, শেষ সপ্তাহে ক্যাপ্টেন হলেন না কেউ!

বিগ বসের ঘরের শেষ টাস্কে কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র প্রতিযোগীরাই এই টাস্কে অংশগ্রহণ করতে পারবেন। প্রথমেই পতাকা সংগ্রহে ঝাঁপান সৌরভ এবং রাজবীর। নিরঞ্জন পতাকা নিয়ে এলেও, পরে তিনি পতাকা দিয়ে দেন সৌরভকে। কিন্তু পাউডার রুম থেকে সৌরভ যখন ২টি বাস্কেট থেকেই পতাকা নিয়ে নেন, তখন তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে আটকাতে চান রাজবীর। এর ফলে ছিঁড়ে যায় বেশ কিছু পতাকা। আঘাত লাগে সৌরভের। ভেঙে যায় পাউডার রুমের একটি কাচ, আঘাত লাগে রাজবীরেও। এর আগেই বিগ বসের বাড়ির আগের টাস্কে আহত হয়েছিলেন সৌরভ। তাঁর ক্ষতস্থান থেকে রক্ত পড়তে থাকে। এরপরে গার্ডেন এরিয়াতেও একে অপরের সঙ্গে রীতিমতো হাতাহাতি করতে দেখা যায়, সৌরভ এবং রাজবীরকে। এরপরে বিগ বস ঘোষণা করেন যে, রাজবীর যদি অন্য কোনও প্রতিযোগীকে আঘাত করেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এটা 'লাস্ট ওয়ার্নি' তাঁর জন্য। 

এরপরে অবশ্য টাস্ক শেষ করার বাজ়ার বাজানো হয়নি বিগ বসের তরফ থেকে। ঘোষণা করা হয় যে, অতিরিক্ত হিংস্রতার কারণে এবং প্রতিযোগীরা আঘাতপ্রাপ্ত হচ্ছেন দেখে এই টাস্ক এখানেই বন্ধ করা হয় এবং বাতিল করা হয়। সেই কারণেই এই সপ্তাহে বিগ বসের ঘরে কেউ ক্যাপ্টেন হলেন না। বিগ বস সবাইকে ভর্ৎসনা করেই টাস্ক বন্ধ করেন এবং সবাইকে সাফ জানিয়ে দেন যে, একে অপরের সঙ্গে টাস্ক খেলতে গিয়ে তাঁরা ভুলে যাচ্ছেন, কোথায় থামতে হয়।

 

আরও পড়ুন: Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
Ditipriya on Jeetu Kamal: 'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
'যদি সরি বলি, তাহলে..', বিগ বসের ঘরে ফের বিতর্কে জিতু কমল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিতিপ্রিয়ার
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget