এক্সপ্লোর

NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

'' প্রধানমন্ত্রী যা করছেন, সকলের জন্যই করছেন। বিশেষ করে যুবসমাজের স্বার্থে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন, তার উপর দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে।"

নিট প্রশ্নফাঁসকাণ্ডে আজ একদিকে যেমন আন্দোলনকারী সংগঠন CJP-র প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকের হতে চলেছে। এই নিয়ে আগেই উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন অন্যদিকে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, "গোটা দেশ মোদিজির উপর ভরসা রাখে, আমাদেরও রাখা উচিত। প্রধানমন্ত্রী যা করছেন, সকলের জন্যই করছেন। বিশেষ করে যুবসমাজের স্বার্থে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন, তার উপর দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে।"

তিনি আরও বলেন, "দেশবিরোধী শক্তিকে পশ্চিমবঙ্গ থেকে উপড়ে ফেলবে এই সরকার। মাত্র ১০ সপ্তাহ হয়েছে। আগামী দিনে আরও অনেক কিছু দেখতে পাবেন।" পাশাপাশি ২৬ জানুয়ারি ও ১৫ অগস্টে সমস্ত প্রতিষ্ঠানে জাতীয় দিবস পালন বাধ্যতামূলক হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। হস্টেলগুলিতে কী চলছে সে বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে বলেও দাবি করে শুভেন্দু বলেন, "এক সবক শেখাব। এই মাটি স্বাধীনতা সংগ্রামীদের, ঋষি অরবিন্দের মাটি। এখানে কোনও উল্টোপাল্টা কাজ চলবে না।"

এদিকে নিট প্রশ্নফাঁসকাণ্ডে  কড়া আইন আনতে চলেছে কেন্দ্র। শুক্রবার সেই বিল তৈরিতে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা বিল। তবে এরই মধ্যে নিটকাণ্ডের আন্দোলনের আঁচ ছড়ায় কেরলমেও। প্রশ্নফাঁসের প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় SFI । আন্দোলনকারীদের চ্যাংদোলা করে নিয়ে যায় পুলিশ। কলকাতাতেও, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থী ছাত্র সংগঠন।

এদিকে, শুক্রবার যন্তরমন্তর থেকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে যান CJP-র প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করবেন জে পি নাড্ডা। প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে এটি কেন্দ্রের দ্বিতীয় দফার বৈঠক। বৈঠকের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে।

তবে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি এখনও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে।এদিকে, আন্দোলনের আঁচ এসে পড়েছে সংসদেও। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা। NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে এদিনই সংসদের বাইরে একজোট হয়ে বিক্ষোভ দেখায় বিরোধীরা। বিরোধীদের হই-হট্টগোলের জেরে শুক্রবার সারা দিনের জন্যমুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। রাজ্যসভাতেও একই পরিস্থিতি। তাই আজকের বৈঠকে অচলাবস্থা কাটে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও আন্দোলনকারীদের।                    

আরও পড়ুন : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
Success Story: বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?

ভিডিও

ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ
RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:
Uttarakhand News | ফের মাঝ আকাশে বিপদ, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget